ইউপি নির্বাচন: সিলেট বিভাগজুড়ে নৌকার প্রার্থী ঘোষণা

প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২১

ইউপি নির্বাচন: সিলেট বিভাগজুড়ে নৌকার প্রার্থী ঘোষণা

Manual2 Ad Code

সুরমা মেইল ডেস্ক : দেশের তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে সিলেট বিভাগের নৌকার প্রার্থী বাছাই শেষ হয়েছে। সোমবার (২৫ অক্টোবর) বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় এই প্রার্থীদের মনোনয়ন দেয়া হয়েছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।

 

দেশের তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে সিলেট বিভাগজুড়ে নৌকার চড়ান্ত প্রার্থী ঘোষণা করা হয়েছে।

সিলেটের দক্ষিণ সুরমার ৫টি ইউনিয়নে নৌকার মাঝিরা হলেন- লালাবাজারে তোয়াজিদুল হক তুহিন, মোগলাবাজারে ছদরুল ইসলাম, সিলামে শাহ অলিদুর রহমান, দাউদপুরে আতিকুর রহমান ও জালালপুরে ওয়েছ আহমদ।

 

Manual6 Ad Code

জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুরে আব্দুর রাজ্জাক, চারিকাটায় সিরাজুল ইসলাম, দরবস্তে মো. কুতুব উদ্দিন, ফতেপুরে মো. রফিক আহমদ ও চিকনাগুলে মো. কামরুজ্জামান চৌধুরী।

 

গোয়াইনঘাট উপজেলার ডুবারিতে সুবাস দাস, তোয়াকুলে মো. লুকমান, নন্দিরগাঁওয়ে এস. কামরুল হাসান আমিরুল, ফতেপুরে মো. নাজিম উদ্দিন, লেংগুড়ায় মো. মুজিবুর রহমান ও রুস্তমপুরে মো. হেলাল উদ্দিন।

 

সুনামগঞ্জ জেলার সদর উপজেলার রঙ্গারচরে আব্দুল মজিদ, সুরমায় মো. আব্দুস সাত্তার, জাহাঙ্গীরনগরে মো. মোকসুদ আলী, মুল্লাপাড়ায় মো. মনির উদ্দিন, কাঠইরে মো. বুরহান উদ্দিন, মোহনপুরে সিতেশ রঞ্চন দাস তালুকদার, গৌরাংয়ে সালমা আক্তার চৌধুরী, লক্ষণশ্রীতে মো. মিজানুর রহমান ও কুরবাননগর ইউনিয়নে মো. শামসুদ্দিন।

 

দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলসে মো. মাছুম মিয়া, শিমুলবাগে মিজানুর রহমান জিতু, পাথারিয়ায় সামসুল ইসলাম রাজা, দরগাহপাশায় মো. মনির উদ্দিন, পূর্বপাগলায় মো. রাসিকুল ইসলাম, পশ্চিম পাগলায় মো. জগলুল হায়দার, পূর্ব বীরগাঁওয়ে রিয়াজুল ইসলাম এবং পশ্চিম বীরগাঁও ইউনিয়নে দেবাংশু শেখর দাস।

 

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার বর্ণিতে মো. জুবায়ের হোসেন, দাশেরবাজারে মো. জিয়াউর রহমান, নিজবাহাদুরপুরে মো. ময়নুল হক, উত্তর শাহবাজপুরে রফিক উদ্দিন আহমদ, দক্ষিণ শাহবাজপুরে নাহিদ আহমদ।

 

বড়লেখায় সালেহ আহমদ, তালিমপুরে বিদ্যুৎ কান্ত দাস, দক্ষিণভাগ উত্তরে এনাম উদ্দিন, সুজানগরে মো. সাহেদুল মজিদ, দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নে সুব্রত কুমার দাস।

Manual8 Ad Code

 

কুলাউড়া উপজেলার বরমচালে আবুল হোসেন খসরু, ভুগশিমইলে মো. মইনুল ইসলাম, ভাটেরায় জুবায়ের সিদ্দিকী, জয়চন্ডিতে আব্দুর রব মাহাবুব, ব্রাক্ষ্মণবাজারে মো. মমদুদ হোসেন, কাদিপুরে ছালিক আহমদ, কুলাউড়ায় মুছাদ্দিক আহমদ নুমান, রাউতগাঁওয়ে মো. আকবর আলী, টিলাগাঁওয়ে মো. আব্দুল মালিক, হাজিপুরে ওয়াদুদ বক্স, শরিফপুরে মো. চিনু মিয়া, পৃথিমপাশায় মো. আব্দুল মনাফ ও কর্মধা ইউনিয়নে মো. আতিকুর রহমান।

 

হবিগঞ্জ সদর উপজেলার লুকরায় আহাম্মদ আলী, রিচিতে আব্দুর রহিম, তেঘরিয়ায় আলহাজ এম এ মুতালিব, পৈলে সাহেব আলী, গোপায়ায় নুরুজ্জামান চৌধুরী, রাজিউড়ায় বদরুল করিম দুলাল, নিজামপুরে মো. আব্দুল আউয়াল তালুকদার ও লস্করপুরে মো. মাহবুবুর রহমান হিরো।

Manual3 Ad Code

 

Manual1 Ad Code

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বড়ভাকৈর পশ্চিমে সমর চন্দ্র দাস, বড়ভাকৈর পূর্বে মো. আক্তার মিয়া, ইনাতগঞ্জে মো. আসাবুর রহমান, দিঘলবাঘে মো. আবু সাইদ, আউশকান্দিতে মো. দিলোয়ার হোসেন, কুর্শি ইউপিতে আলী আহমদ, করগাঁওয়ে মজলুর রহমান, নবীগঞ্জ সদরে মো. হাবিবুর রহমান, বাউশায় মো. আবু সিদ্দিক, দেবপাড়ায় মো. আব্দুল মুহিত চৌধুরী, গজনাইপুরে মো. সাবের আহমদ চৌধুরী, কালিয়ারভাঙায় ফরহাদ আহমেদ ও পানিউনদা ইউনিয়নে মো. ইজাজুর রহমান।

 

তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ তারিখ ২ নভেম্বর, বাছাই ৪ নভেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১১ নভেম্বর।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code