সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৪ পূর্বাহ্ণ, আগস্ট ২৩, ২০২১
সুরমা মেইল : সিলেট বিএনপির অন্যতম ভ্যানগার্ড হিসেবে পরিচিত বিএনপির কেন্দ্রীয় সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক এডভোকেট সামসুজ্জামান জামান বুধবার রাতে দলের সকল পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন। কর্মীবান্ধব এই নেতার পদত্যাগের পরই নবগঠিত সিলেট জেলা ও মহানগরের কমিটিকে ভারসাম্যহীন, নেতাকর্মীদের অবমূল্যায়ন, পকেট কমিটি উল্লেখ করে পদত্যাগ করেন যুগ্ম আহ্বায়কসহ ১০ জন সদস্য। এছাড়াও সিলেটের বিভিন্ন উপজেলায় থেকে পদত্যাগের খবর আসছে।
এরই ধারবাহিকতায় এবার দল থেকে পদত্যাগ করলেন বিএনপির অঙ্গসহযোগী সংগঠন তাঁতীদলের কেন্দ্রীয় সহ-সভাপতি এবং সিলেটের সভাপতি ফয়েজ আহমদ দৌলত, সিলেট মহানগর তাঁতীদলের সাধারণ সম্পাদক শওকত আলী ও সাংগঠনিক সম্পাদক আব্দুল গাফফার।
রোববার (২২ আগস্ট) সন্ধ্যায় তাঁতীদলের কেন্দ্রীয় সহসভাপতি এবং সিলেটের সভাপতি ফয়েজ আহমদ দৌলত তার ফেইসবুক আইডিতে এক স্ট্যাটাসে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।
তার স্ট্যাটাসটি হুবুহু পাঠকদের সুবিধার্থে তুলে ধরা হলো :
পদত্যাগ।
বিএনপির অঙ্গ সংগঠন “বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল” কেন্দ্রীয় সহ-সভাপতি এবং সিলেট মহানগর সভাপতি ফয়েজ আহমদ দৌলত, সিলেট মহানগর সাধারন সম্পাদক হাজী শওকত আলী, সিলেট মহানগর সাংগঠনিক সম্পাদক আব্দুল গফ্ফার আমরা আমাদের নিজস্ব পদ থেকে সেচ্ছায় সজ্ঞানে পদত্যাগ করিলাম। আজ হইতে “বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল” তথা বিএনপি পরিবার এর সাথে আমাদের কোন সর্ম্পক বা দায় দায়িত্ব রহিল না। ধন্যবাদ।
।আরও পড়ুন
এর আগে গত বুধবার সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি গঠনে মতামতকে উপেক্ষা করায় ও ত্যাগী নেতাদের বাদ দেওয়ায় কেন্দ্রীয় বিএনপির সহ-স্বেচ্ছাসেবক সম্পাদক, এক সময় সিলেটের দায়িত্বপ্রাপ্ত স্বেচ্ছাসেবক দলের নেতা এডভোকেট সামসুজ্জামান জামান বিএনপি থেকে পদত্যাগ করেন।
এছাড়াও জামান বলয়ের হাজার খানেক ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও বিএনপি নেতা পদত্যাগ করেছেন। সিলেট জেলাজুড়ে পদত্যাগের হিড়িক পড়ে গেছে।
Design and developed by ওয়েব হোম বিডি