এবার সেই পিয়াসা আটক, বাসায় মিললো মাদকদ্রব্য

প্রকাশিত: ২:০৬ পূর্বাহ্ণ, আগস্ট ২, ২০২১

এবার সেই পিয়াসা আটক, বাসায় মিললো মাদকদ্রব্য

Manual3 Ad Code

সুরমা মেইল ডেস্ক : বনানীর রেইনট্রিতে ধর্ষণকাণ্ড ও গুলশানের মুনিয়া আত্মহত্যাকাণ্ডে আলোচিত মডেল ফারিয়া মাহবুব পিয়াসাকে আটক করেছে ঢাকা মহানগর ডিবি পুলিশ।

 

Manual2 Ad Code

রোববার (০১ আগস্ট) রাতে পিয়াসার বারিধারার ৯ নম্বর রোডের ৩ নম্বর বাসায় অভিযানে যায় ডিবি পুলিশ গুলশান বিভাগের একটি দল। এ সময় তার বাসা থেকে বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

Manual7 Ad Code

 

আরও পড়ুন : চিত্রনায়িকা একা আটক, বাসা থেকে ইয়াবা-মদ উদ্ধার

 

গুলশান ডিবি বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মহিদুল ইসলাম জানান, কিছু সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মডেল পিয়াসার বাসায় অভিযান চালানো হচ্ছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

Manual4 Ad Code

 

Manual3 Ad Code

২০১৭ সালের মে মাসে বনানীর রেইনট্রি হোটেলে ধর্ষণের শিকার হন দুই বিশ্ববিদ্যালয় ছাত্রী। ওই ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত পিয়াসা। সেই ঘটনায় সারাদেশে তোলপাড় শুরু হয়। প্রথমে মামলা করতে ভুক্তভোগীদের সহযোগিতা করেছিলেন পিয়াসা। কিন্তু পরে পিয়াসার বিরুদ্ধেই মামলা তুলে নেয়ার হুমকির অভিযোগে জিডি করেন ভুক্তভোগীদের একজন। সেই ঘটনার চার বছর পর ফের আলোচনায় মডেল পিয়াসা।

 

সবশেষ গুলশানের অভিজাত ফ্ল্যাট থেকে মোসারাত জাহান মুনিয়া নামে এক তরুণীর লাশ উদ্ধারের পর যে মামলা হয়েছিল সেখানেও পিয়াসার নাম ছিল।

 

জানা গেছে, আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদের সাবেক স্ত্রী পিয়াসা। রেইনট্রি হোটেলে ধর্ষণের ওই ঘটনার কিছুদিন আগেই সাফাতের সঙ্গে তার ডিভোর্স হয়েছিল।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code