কমলগঞ্জে ব্যবসায়ী নেতাকে কুপিয়ে হত্যার ভিডিও ভাইরাল

প্রকাশিত: ২:৪৫ পূর্বাহ্ণ, নভেম্বর ৩, ২০২১

কমলগঞ্জে ব্যবসায়ী নেতাকে কুপিয়ে হত্যার ভিডিও ভাইরাল

Manual3 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার চৈত্রঘাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নাজমুল হাসানকে কুপিয়ে হত্যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ইতোমধ্য এজাহারভুক্ত আসামী দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

সিসিটিভি ফুটেজে দেখা যায়, ৩১ অক্টোবর দুপুরে কমলগঞ্জের চৈত্রঘাট বাজারে মাইক্রোবাস থেকে নেমে ৯-১০ জনের সংঘবদ্ধ দল হামলা করে ব্যবসায়ী নাজমুল হাসানের উপর।এসময় এলোপাতারি কুপিয়ে জখম করে ফেলে যায়।

 

Manual1 Ad Code

ঘটনার পর মারাত্মক আহত অবস্থায় সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ঐদিন রাতে নাজমুল মারা যান। নিহত নাজমুল কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের প্রতাপী গ্রামের লুকুস মিয়ার ছেলে।

 

পুলিশ বলছে, পূর্ব বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় সোমবার বিকেলে নিহত ব্যবসায়ী নাজমুলের বড় ভাই শামছু মিয়া বাদী হয়ে কমলগঞ্জ থানায় রাসেল, মাসুদ, তফজ্জুল ও তোফায়েলের নাম উল্লেখ করে মোট ১৪ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন

Manual5 Ad Code

 

পুলিশ সোমবার রাতে রাজনগর উপজেলা থেকে মামলার আসামি জুয়েল মিয়াকে গ্রেপ্তার করে। এর আগে সোমবার ভোরে মৌলভীবাজার সদর উপজেলা থেকে হত্যায় ব্যবহৃত ভাড়া করা মাইক্রোবাসটি জব্দ করে ও চালক আমির হোসেনকে আটক করে হত্যা মামলায় আসামি করা হয়। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে বলে জানায়। এছাড়া হত্যাকান্ডে ব্যবহৃত দুটি রামদাও উদ্ধার করা হয়েছে।

কমলগঞ্জে ব্যবসায়ী নেতাকে কুপিয়ে হত্যার ভিডিও ভাইরাল

কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা ব্যবসায়ী নাজমুল হত্যার মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করে মঙ্গলবার (০২ নভেম্বর) সকালে মৌলভীবাজার আদালতে প্রেরণের সত্যতা নিশ্চিত করেন।

 

তিনি বলেন, মারা যাওয়ার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও লাইভে নাজমুল আসন্ন ইউনিয়ন পরিষদে নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয় নিয়ে প্রতিপক্ষ তফজ্জুলের পরিকল্পনায় তার ওপর হামলার অভিযোগ করেন। তবে এ বিষয়ের সঙ্গে আর কোনো ঘটনা জড়িত কিনা, তা পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখছে। হত্যাকাণ্ডের প্রধান আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে। বাকি আসামিদেরও গ্রেপ্তার করা হবে।

Manual1 Ad Code


পড়ুন : কমলগঞ্জে ব্যবসায়ী নেতাকে ছুরিকাঘাতে হত্যা

Manual6 Ad Code


উল্লেখ্য, নিহত নাজমুল হাসান চৈত্রঘাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও রহিম পুর ইউনিয়ন যুব লীগের সাংগঠনিক সম্পাদক। নিহত নাজমুল হাসান ও প্রতিপক্ষ জুয়েলের মধ্যে দীর্ঘ ১০ বছর ধরে বিরোধ চলছিলো। নিহত নাজমুল হাসানের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় ১৫টি মামলা রয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code