কানাইঘাটে যুবককে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২২

কানাইঘাটে যুবককে কুপিয়ে হত্যা

Manual6 Ad Code

কানাইঘাট প্রতিনিধি :
সিলেটের কানাইঘাট উপজেলায় ফরিদ উদ্দিন নামে এক যুবককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। সোমবার (৩১ জানুয়ারি) বিকেল ৪টার দিকে লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের বড়খেওড় গ্রামে এফআইবিডিবি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ ঘটনাটি ঘটেছে।

Manual6 Ad Code

 

নিহত ফরিদ উদ্দিনের বাড়ি স্থানীয় খাসাড়ীপাড়া গ্রামে। তার পিতার নাম রফিক উদ্দিন বলে জানা গেছে।

 

Manual6 Ad Code

এ হত্যাকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে রয়েছেন কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম। নিহতের লাশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Manual8 Ad Code

 

স্থানীয়রা জানান, নিহত ফরিদ উদ্দিন মোটরসাইকেলযোগে বিকেল সাড়ে ৪টার দিকে তার ভায়রা শাহীন আহমদকে নিয়ে স্থানীয় মমতাজগঞ্জ বাজার থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। বড়খেওড় এফআইবিডিবি স্কুলের সামনে আসা মাত্র কয়েকজন দুর্বৃত্ত ফরিদ উদ্দিনের গতিরোধ করে তার উপর অতর্কিত হামলা চালায়। দুর্বৃত্তরা ফরিদ উদ্দিনের দুই পা ও হাতে ধারলো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরতর জখম করলে প্রচুর রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়। এসময় ফরিদ উদ্দিনের সাথে থাকা তার ভায়রা শাহীন আহমদও আহত হন। তবে কারা ফরিদ উদ্দিনকে কুপিয়ে হত্যা করেছে তাদের শনাক্ত করা যায়নি।

 

নিহতের আত্মীয়-স্বজনরা জানান, ফরিদ উদ্দিন তার ফেসবুকের নিজস্ব আইডিতে এনাম খান নামে এক ব্যক্তি তাকে দেখে নেবে বলে হুমকি দিয়েছিল। যা গত কয়েকদিন থেকে ফরিদ উদ্দিন তার ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে আসছিলেন। এর জের ধরে এ হত্যাকান্ডটি ঘটতে পারে বলে তারা ধারণা করছেন।

 

Manual7 Ad Code

থানার ওসি তাজুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি দুর্বৃত্তদের হাতে ফরিদ উদ্দিন নামে এক যুবক নিহত হয়েছেন বলে জানান। হত্যাকান্ডের সাথে জড়িতদের পরিচয় সনাক্ত করে তাদের আটক করতে এলাকায় পুলিশি অভিযান চলছে বলে জানান।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code