সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২১
সুরমা মেইল ডেস্ক : গাজীপুরের কাশিপুর কেন্দ্রীয় কারাগারের কয়েদি হলমার্কের জিএম তুষার আহমদকে নারীসঙ্গের সুযোগ করে দেয়ার অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় আরো দুই কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।
প্রত্যাহারকৃতরা হচ্ছেন- কারাগার-১ এর সিনিয়র জেল সুপার রতনা রায় ও জেলার নুর মোহাম্মদ মৃধা।
এর আগে কয়েদিকে নারীসঙ্গের সুযোগ করে দেয়ার অভিযোগে শুক্রবার সন্ধ্যায় (২২ জানুয়ারি) কারাগারের তিন কর্মকর্তাকে প্রত্যাহার করে কারা সদর দফতরে সংযুক্ত করা হয়েছিল। ওই তিন কর্মকর্তারা হলেন- কারাগারের ডেপুটি জেলার মোহাম্মদ সাকলাইন, সার্জেন্ট আব্দুল বারী ও সহকারী প্রধান কারারক্ষী খলিলুর রহমান।
আরও পড়ুন : কারাগারে হলমার্ক জিএমের নারীসঙ্গী, ডেপুটি জেলারসহ ৩ জন প্রত্যাহার
কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুমিনুর রহমান মামুন জানিয়েছিলেন, প্রাথমিকভাবে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে তিন কর্মকর্তাকে কারা সদর দফতরে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট যেকোনো ঊর্ধ্বতন কর্মকর্তাকেও দ্রুতই প্রত্যাহার করা হতে পারে।
Design and developed by ওয়েব হোম বিডি