কুলাউড়ায় নিখোঁজ যুবকের লাশ গহীন জঙ্গলের মাটির নিচে, গ্রেপ্তার ৫

প্রকাশিত: ৮:১৮ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০১৯

কুলাউড়ায় নিখোঁজ যুবকের লাশ গহীন জঙ্গলের মাটির নিচে, গ্রেপ্তার ৫

Manual6 Ad Code

কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারে কুলাউড়া উপজেলায় চারদিন নিখোঁজ থাকার পর ইসমত আলী (২৫) নামে এক যুবকের গহীন জঙ্গলের মাটির নিচ থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার সাথে সম্পৃক্ত গারো ও খাসিয়া সম্প্রদায়ের ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

 

বুধবার (১৬ অক্টোবর) সকালে লাশ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার মর্গে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের পুটিছড়া পানপুঞ্জি থেকে লাশটি উদ্ধার করা হয়।

 

এদিকে, বুধবার সকালে নিহতের ছোট ভাই মোহাম্মদ আব্দুস সামাদ বাদি হয়ে কুলাউড়া থানায় ১৭ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

 

নিহত ইছমত আলী কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সাবেক ইউপি সদস্য মৃত ইছহাক আলীর ছেলে।

 

Manual8 Ad Code

গ্রেফতাররা হলেন- ডাইব্বার স্ত্রী প্রনলা (৪০), সামির মানকিনের স্ত্রী আশা হাকিডক (২২), জাহিদের স্ত্রী রিয়া রিচিল (২২), প্লরেনের ছেলে সনি পলেন ওরফে জুয়েল (২৫), পলমান্ডার ছেলে সজিব (২৭)।

 

Manual7 Ad Code

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, নিহত ইসমত আলীর সাথে আসকরাবাদ গ্রামের ফেরদৌস আহমদ ও লম্বাছড়া খাসিয়া পুঞ্জির খাসিয়াদের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। ফেরদৌস পাশ্ববর্তী লম্বছড়া পান পুঞ্জিতে পাহাড়াদার হিসেবে চাকরি করতেন। এক পর্যায়ে গত ১১ অক্টোবর রাত ৯টার দিকে নিহত ইসমত আলী লম্বাছড়া পুঞ্জির প্রনলার বাড়িতে যায়। এসময় আশা হাকিডক, রিয়া রিচিল, জুয়েল ওরফে সনি পলেন, জরিনা, রুপিয়া, নির্মলাসহ কয়েকজন লাঠিসোটা দিয়ে বেধড়ক মারপিট শুরু করলে এক পর্যায়ে ইসমত মারা যায়। পরে প্রনলার ঘরের লাকড়ির উপর ইসমতকে বেঁধে পুটিছড়া পুঞ্জির ছড়ার পাশে মাটির নিচে পুঁতে রাখে।

Manual2 Ad Code

 

এদিকে, পাহারাদার ফেরদৌস ১৪ অক্টোবর কুলাউড়া থানায় ইসমতকে পাওয়া যাচ্ছে না মর্মে সাধারণ ডায়েরী (জিডি) করেন। পরে পুলিশ জিডির তদন্ত করতে গিয়ে সন্দেহভাজন জুয়েল ওরফে সনি পলেনকে আটক করে। পরে তার দেয়া তথ্যমতে প্রনলা, আশা, রিয়াকে আটক করলে তারা স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেয়। তাদের দেয়া তথ্যমতে পুটিছড়া পুঞ্জির ছড়ার পাশে মাটির নিচ থেকে ইসমতের লাশ উদ্ধার করে পুলিশ।

Manual8 Ad Code

 

এডিশনাল এসপি (কুলাউড়া সার্কেল) সাদেক কাওসার দস্তগীর জানান, এ ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া বাকি আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code