গলাকাটা মায়ের আঁচলের নিচে জাপটে ধরা ছিলো শিশু তানিশার দেহ

প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ণ, জুন ১৬, ২০২১

গলাকাটা মায়ের আঁচলের নিচে জাপটে ধরা ছিলো শিশু তানিশার দেহ

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট : হয়তো আরেকটি নতুন সকালের আশায় গভীর ঘুমে ছিল সিলেটের গোয়াইনঘাটের ফতেহপুর ইউপির বিন্নাকান্দি গ্রামের হিফজুরের পরিবার।

 

প্রতিদিনের মতোই স্বাভাবিক ভাবেই ঘুমিয়ে পড়েছিল তারা। কিন্তু কে জানতো সেই ঘুম আর ভাঙতে দিবে না পাষণ্ড দুর্বৃত্তরা! রাত পোহানোর আগেই পরপারে পারি জমিয়েছে মাসহ দুই সন্তান। তখন হয়তো স্নেহের সন্তানটিকে বাঁচাতে চেয়েছিলেন বাবা, তাই তাকেও নির্মম ভাবে কোপায় দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ।

 

নিহতরা হলেন- বিন্নাকান্দি গ্রামের হিফজুর রহমানের স্ত্রী আলিমা বেগম, তার ছেলে মিজান ও মেয়ে তানিশা। আশঙ্কাজনক অবস্থায় হিফজুর রহমানকেও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গলাকাটা মায়ের আঁচলের নিচে জাপটে ধরা ছিলো তানিশার মরদেহ

স্থানীয় জনাতার ভিড়

 

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বিছানায় ছিল হিফজুর আলিমার দশ বছর বয়সী ছেলে মিজানের মরদেহ। গলার এক পাশ কাটা ছিল তার। আরেক পাশে মায়ের মরদেহ আর তার আঁচলের নিচে জাপটে ধরে থাকা তিন বছর বয়সী মেয়ে তানিশার মরদেহ। ছোট্ট তানিশার মাথাকাটার একপাশে কাটা ছিল। নৃশংসভাবে তাদের হত্যা করে দুর্বৃত্তরা।

গলাকাটা মায়ের আঁচলের নিচে জাপটে ধরা ছিলো শিশু তানিশার দেহ

মাসহ দুই সন্তানের মরদেহ

আরও পড়ুন : গোয়াইনঘাটে একই পরিবারের ৩ জনকে গলাকেটে হত্যা

 

বুধবার (১৬ জুন) সকালে ঘুম থেকে উঠতে দেরি দেখে প্রতিবেশীরা হিফজুরের ঘরের সামনে যান। এসময় ঘরের দরজা খোলা দেখে ঘরে প্রবেশ করে হিফজুর, তার স্ত্রী ও দুই সন্তানকে রক্তাক্ত দেখে পুলিশে খবর দেন। এসময় হিফজুর গোঙাচ্ছিল বলে তারা জানান। তার শরীরের বিভিন্ন স্থানে দায়ের কোপ ছিল। এছাড়া নিহতদের গলাকাটা ও শরীরে দায়ের কোপ ছিল।

Manual7 Ad Code

 

খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ তিনজনের মরদেহ উদ্ধার করে।

 

এদিকে বুধবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে গেছেন পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মদ ও পুলিশ সুপার ফরিদ উদ্দিন আহমদ।

Manual1 Ad Code

 

Manual7 Ad Code

পুলিশের প্রাথমিক ধারণা জমি সংক্রান্ত বিরোধের কারণে এই হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে। তবে আহত হিফজুর কিছুটা সুস্থ হলে তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে হামলাকারীদের শনাক্ত করা সম্ভব হবে বলে মনে করছে পুলিশ।

 

Manual6 Ad Code

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। একজনকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। ঘটনার কারণ খুঁজতে তদন্ত চলছে।

 

ওই বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়িজুড়ে মানুষের ভিড়। উপস্থিত আছেন আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরাও। ঘরের ভেতরে মাটির মেঝে লাল হয়ে আছে রক্তে। তখন জড়ো হওয়া অনেকের চোখের জল দেখা গেছে। নেমেছে শোকের ছায়া। তিনজনকে হত্যার ঘটনায় উপজেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

হিফজুরদের প্রতিবেশিরা জানান, হিফজুর রহমান পেশায় দিনমজুর। নিজের কোনা জায়গা-জমি নেই। একেবারেই হতদরিদ্র। থাকেন মামার বাড়িতে। মায়ের তরফ থেকে পাওয়া জমিতে মাটির একটা ঘর করেছেন। এখানেই স্ত্রী আর দুই সন্তান নিয়ে থাকেন। তার বাড়ি পাশ্ববর্তী গ্রামে।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code