ছিনতাইকারী শফিক-ডালিমকে খুঁজছে পুলিশ, নিরাপত্তাহীনতায় সাংবাদিক

প্রকাশিত: ২:১৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২১

ছিনতাইকারী শফিক-ডালিমকে খুঁজছে পুলিশ, নিরাপত্তাহীনতায় সাংবাদিক

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক : বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাতে সিলেট নগরীর বন্দরবাজারের সন্ধ্যা বাজারস্থ কারারক্ষীদের পরিত্যক্ত কোয়ার্টারের সামনে সাংবাদিক মোহাম্মদ হানিফকে ধারালো অস্ত্রের মূখে জিম্মি করে নগদ ২০ হাজার ছিনিয়ে নেওয়া ছিনতাইকারীদের খুঁজছে পুলিশ।

Manual1 Ad Code

 

ছিনতাইকারী শফিক-ডালিমকে খুঁজছে পুলিশ, নিরাপত্তাহীনতায় সাংবাদিক

সাংবাদিক হানিফ।

এ ঘটনায় রাতে এসএমপির কোতোয়ালী থানায় তিন ছিনতাইকারীর নামোল্লেখ করে একটি মামলা দায়ের করেছেন ছিনতাইয়ের শিকার সাংবাদিক হানিফ। যার নং-৭৬/২০২১। এরপর থেকে ছিনতাকারীরা গা-ঢাকা দিয়েছে।

 

এর আগে বুধবার রাত ৮টার দিকে অফিস থেকে বাসায় ফেরার পথে নগরীর সন্ধ্যা বাজারস্থ কারারক্ষীদের পরিত্যক্ত কোয়ার্টারের সামনে ছিনতাইয়ের শিকার হন তিনি।

 

 

অভিযুক্ত ছিনতাইকারীরা হলো- কালা শফিক (৩০), ডালিম উরফে তীর ডালিম (৫০) ও মিজান (৪৭)। তাদের গ্রেপ্তার করতে নগরীর বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।

Manual7 Ad Code

 

 

এদিকে, মামলা দায়েরের খবর পেয়ে ওই রাত পৌণে ১২টার দিকে নগরীর রংমহল টাওয়ারের সামনে সাংবাদিক হানিফকে পেয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে তাকে প্রকাশ্যে প্রাণ নাশের হুমকি প্রদান করেছে ছিনতাইকারী ডালিম উরফে তীর ডালিমের মেয়ের জামাই ও তার সঙ্গে আরও ৪/৫ সন্ত্রাসী এবং বাসায় ফেরার পথে নগরীর মিরাবাজারে পেলে কেটে ভাসিয়ে দিবে বলেও হুমকি প্রদান করে সন্ত্রাসীরা।

 

ঘটনার খবর পেয়ে টহলে থাকা বন্দরবাজার ফাঁড়ির এএসআই ঝন্টু কুমার দেব নাথ দ্রুত ঘটনা স্থলে এলে হুমকি প্রদানকারীরা পালিয়ে যায়।

 

অপরদিকে, ছিনতাইকারীদের এমন হুমকিতে সাংবাদিক হানিফ নিরাপত্তাহীনতায় ভূগছেন বলে জানা গেছে।

 

এ বিষয়ে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোস্তাফিজুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে রাতেই পুলিশ ফোর্স নিয়ে ঘটনা স্থল পরিদর্শন করেছি।

 

তিনি বলেন, সাংবাদিক হানিফকে অস্ত্রের মূখে জিম্মি করে ছিনতাই ও রাতে এই বাহিনীদারা হুমকির বিষয়টি খুব দুঃখজনক ও স্পর্শকাতর। অভিযুক্ত চিহ্নিত ছিনতাইকারীদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে। দ্রুত তাদের আইনের আওতায় এনে শাস্তি প্রদান করা হবে বলেও জানান তিনি।

 

Manual3 Ad Code

এসএমপির কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ বলেন, ছিনতাইয়ের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। রাতে সাংবাদিককে হুমকি দেওয়া হয়েছে শুনেছি। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলামান রয়েছে।

Manual2 Ad Code

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code