সিলেট ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ণ, মে ৫, ২০২২
নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট :
সিলেটের জাফলংয়ে বেড়াতে আসা পর্যটকদের উপর হামলা চালিয়ে মারধর করেছে উপজেলা প্রশাসনের টোল কাউন্টারে নিযুক্ত স্বেচ্ছাসেবকরা। বৃহস্পতিবার (০৫ মে) দুপুর দুইটার দিকে টিকেট কেনাকে কেন্দ্র করে নারী-পুরুষ পর্যটকদের উপর এ হামলা চালায় তারা।
এ ঘটনার একটি ভিডিও চিত্র ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে পড়েছে। উঠেছে সমালোনার ঝড়।
ঘটনার সাথে জড়িত দু’জনকে আটক করেছে থানা পুলিশ। তারা হলো- উপজেলার ইসলামপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে সেলিম আহমদ (২৫) ও পণ্যগ্রামের লক্ষণ (২১)।
অনেকে লিখেছেন- “পর্যটকদের সাথে স্বেচ্ছাসেবকদের আচরণ সত্যিই খুবই ঘৃণিত। লজ্জাজনক!!, জাফলং পর্যটন কেন্দ্রে নারী পর্যটকদের উপর হামলাকারী গুন্ডাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে!!”
অনেকে দাবি জানিয়েছেন- দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি বন্ধ হোক টিকিটের নামে চাদাবাজি।
স্থানীয় ও পর্যটকরা জানায়, সিলেট থেকে একটি পরিবার জাফলংয়ে বেড়াতে আসেন। এসময় জাফলং ট্যুরিস্ট স্পটে প্রবেশে উপজেলা প্রশাসনের টোল কাউন্টারে ফি দেয়া নিয়ে কথা কাটাকাটি হয় স্বেচ্ছাসেবকদের। এর জের ধরে নারী-পুরুষসহ ৬ পর্যটকের উপর হামলা চালায় কয়েকজন স্বেচ্ছাসেবক।এসময় তাদের আত্মচিৎকারে আরও কয়েকজন পর্যটক এগিয়ে এসে তাদের উদ্ধার করেন।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে জড়িত দু’জনকে আটক করা হয়েছে।
এঘটনায় জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ বলেন, জাফলং পর্যটন কেন্দ্রে ১০ টাকার টিকেটের জন্য সেচ্ছাসেবীরা হামলা করেছে এটা বৃহত্তর জৈন্তাবাসীর জন্য লজ্জার৷ আমি গোয়াইনঘাট উপজেলা নির্বাহী (ইউএনও) কর্মকর্তার আপসারনের দাবী জানাচ্ছি এবং সেই সাথে হামলাকারীদের শুধু গ্রেফতার নয় দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানাচ্ছি৷
তিনি আরও বলেন, অভিলম্বে এই অযৌতিক টিকেট কাউন্টার বন্দ করে দিতে হবে৷ নিচের পর্যটন সংশ্লিষ্ট দোকান হতে অবৈধ ভাবে ইজারার নামে চাঁদাবাজী বন্দ করতে হবে৷ জাফলং শুধুমাত্র গোয়াইনঘাট উপজেলার নয় এটি বৃহত্তর জৈন্তাবাসীর সম্পদ৷ ইউএনও’র অপসারণ, কাউন্টার অপসারণ এবং হামলাকারীদের গ্রেফতারসহ দৃষ্টান্ত মুলক শাস্তি নিশ্চিত না করা হলে বৃহত্তর আন্দোলনের ঘোষনাসহ সিলেট-তামাবিল মহাসড়ক বন্দ করা হবে৷
এ ব্যাপারে জানতে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী (ইউএনও) কর্মকর্তা তাহমিলুর রহমানের মুটোফোনে কয়েক বার যোগাযোগ করা তিনি কল রিসিভ করেন নি।
Design and developed by ওয়েব হোম বিডি