সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৩ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২১
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
শনিবার (২০ মার্চ) ভোর ৪টার দিকে ফুলতলা ইউনিয়নের পূর্ব বটুলী এলাকায় কাঁটাতারের বেড়ার পাশে ওই যুবকের মরদেহ পাওয়া যায়। নিহত যুবকের নাম বাপ্পা মিয়া (৪০)। তিনি একই এলাকার আবদুর রউফের ছেলে।
জুড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় ফুলতলা ইউনিয়নের সদস্য মইনুদ্দিন জানান, শনিবার ভোর ৪টার দিকে উপজেলার ফুলতলা ইউনিয়নের পূর্ব বটুলী এলাকায় কাঁটা তারের বেড়ার বাংলাদেশ অভ্যন্তরে বাপ্পার মরদেহ পাওয়া যায়।
তিনি আরও বলেন, বাপ্পা মিয়া গরু ব্যবসায়ী ছিলেন। সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে তার মৃত্যু হয়েছে। পরে ঘটনাস্থলে তার মরদেহ ফেলে রাখা হয়।
এ ব্যাপারে বিজিবির-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সিদ্দিকী জানান, পরে এ বিষয়ে বিএসএফকে চিঠি দেবে বিজিবি বলেও জানান তিনি।
Design and developed by ওয়েব হোম বিডি