সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২১
ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র মো: মেহেদী হাসান মিরাজকে কুপিয়ে হত্যার পর ফেলে পালিয়ে যায় দূর্বৃত্তরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করলে বাঁচানো সম্ভব হয়নি।
এদিকে, মিরাজকে হারিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন নিহতের স্বজনরা। স্বজনদের আহাজারিতে পুরো হাসপাতাল ভাড়ি হয়ে উঠে।
বুধবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা শহরের বিসিক শিল্প নগরী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মেহেদী সদর উপজেলার রুহিয়া মধ্যে সেনিহাড়ি পাড়ার আব্দুল মালেকের ছেলে। সে পৌর শহরের পরিষদপাড়া এলাকার নানার বাসায় থেকে লেখাপড়া করতো বলে জানান স্বজনরা।
পরিবারের সূত্রে জানা যায়, বাসা থেকে কয়কজন বন্ধু পরিচয় দিয়ে তাকে ডেকে নিয়ে যায়। ঘন্টাখানেক পর খবর পাই মেহেদী রাস্তায় পড়ে আছে। স্বজনরা দ্রুত ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় আরমান নামে আরো একজন চুরিঘাতে আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে।
এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় দাবি স্বজনদের। আর পুলিশ বলছেন অভিযোগ পেলেই ব্যবস্থা নেয়া হবে।
নিহতের স্বজনরা জানান, বাড়ি থেকে ডেকে নিয়ে মেহেদীকে হত্যা করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। অবিলম্বে হত্যাকারিদের আইনের আওতায় এসে শাস্তি দিতে হবে। তা না হলে অনেক মায়ের কোল খালি হবে।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম জানান, পুলিশ তৎপর রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Design and developed by ওয়েব হোম বিডি