তুরস্ক সরকারের অর্থায়নে নগরীতে পুন:নির্মিত ২টি মসজিদ

প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০১৭

তুরস্ক সরকারের অর্থায়নে নগরীতে পুন:নির্মিত ২টি মসজিদ

Manual7 Ad Code

মসজিদে নববীর আদলে তুরস্ক সরকারের অর্থায়নে পুন:নির্মিত হবে সিলেট নগরীর নয়াসড়ক ও শেখঘাট জামে মসজিদ। সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর আবেদনের প্রেক্ষিতে তুরস্ক সরকার ঐতিহ্যবাহী মসজিদ দুইটির পুন:নির্মাণের উদ্যোগ গ্রহন করে।

Manual6 Ad Code

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে মসজিদ দুইটির স্থান পরিদর্শন করেছেন তুরস্কের প্রতিনিধি দল।

তুরস্কের প্রতিনিধি দলের প্রধান ঢাকাস্থ তুরস্ক হাইকমিশনের ডেপুটি কো-অর্ডিনেটর শরীফাহ উস্তুর জানান, তুরস্কের প্রকৌশলীদের সহযোগিতায়, তাদের নিজস্ব নকশায় ও নিজস্ব মিস্ত্রি দিয়ে নির্মান করা হবে এই মসজিদ দুটি।

Manual6 Ad Code

সিসিক মেয়র আরিফ জানান, তুরস্ক সরকারের অর্থায়নে এটিই হবে বাংলাদেশের প্রথম কোনো মসজিদ নির্মাণ। পুন:নির্মাণের পর মসজিদ দুইটিতে পুরুষের পাশাপাশি নারী মুসল্লীরা স্বাচ্ছন্দ্যে ইবাদত বন্দেগি করতে পারবেন। এছাড়া দৃষ্টিনন্দন মসজিদগুলো পুন:নির্মাণ কাজ শেষ হলে সবার নজর কাড়বে বলেও মেয়র আশাপ্রকাশ করেন।

Manual4 Ad Code

মেয়র আরো জানান, সিলেট নগরীর পুরনো মসজিদ হিসেবে নয়াসড়সক ও শেখঘাট জামে মসজিদ পুন:নির্মাণে সহায়তার জন্য সিটি করপোরেশনের পক্ষ থেকে তুরস্ক সরকারের কাছে চিঠি লিখা হয়েছিল। তুরস্কের মসজিদের দৃষ্টিনন্দন নকশা ও পরিকল্পনা দিয়ে তাদেরকে সহযোগিতা করার অনুরোধ জানিয়ে লেখা চিঠির জবাবে দুই সদস্যের একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার মসজিদ দুইটি পরিদর্শন করে গেছেন।

পরিদর্শন শেষে তুরস্ক প্রতিনিধি দলের প্রধান শরীফাহ উস্তুর জানান, আমরা মসজিদ দুইটি দেখে গেলাম। কিভাবে মসজিদ দুইটি পুন:নির্মাণ করা যায়, সেটা পরে নির্ধারণ করা হবে।

প্রতিনিধি দলের অন্য সদস্য হলেন- তুরস্ক হাইকমিশনের ডেপুটি কো-অর্ডিনেটরের সহকারী কাজী আওয়াল হোসাইন।

পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব, কাউন্সিলর আবদুল মুহিত জাবেদ, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, প্রকৌশলী আলী আকবর, শামছুল ইসলাম সহ সিসিকের উর্ধতন কর্মকর্তা , মসজিদ কমিঠির সদস্য ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

Manual7 Ad Code

পরে নগর ভবনে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে বৈঠক করেন সফররত তুরস্কের প্রতিনিধি দল। এসময় নগরীর উন্নয়নমূলক অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেন তারা।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code