নিখোঁজ সেই ৩ কলেজছাত্রী উদ্ধার

প্রকাশিত: ৪:২৬ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২১

নিখোঁজ সেই ৩ কলেজছাত্রী উদ্ধার

Manual1 Ad Code

সুরমা মেইল ডেস্ক : রাজধানীর পল্লবী থেকে নিখোঁজ তিন কলেজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বুধবার (০৬ অক্টোবর) সকালে মিরপুর বেড়িবাঁধ এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

Manual6 Ad Code

 

র‍্যাব-৪ এর কমান্ডিং অফিসার (সিও) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকালে বেড়িবাঁধ এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়েছে। তিনজন একসঙ্গেই ঘর ছেড়েছিল, উদ্ধারের সময়ও তারা একসঙ্গে ছিল। র‍্যাব তাদের সঙ্গে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করছে।

Manual6 Ad Code

 

Manual1 Ad Code

এর আগে বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) পল্লবীর ১১ নম্বর প্যারিস রোডের থেকে ওই তিন শিক্ষার্থী নিখোঁজ হয়। তারা সবাই দ্বাদশ শ্রেণীর ছাত্রী। তারা পরস্পর বান্ধবী। বাসা থেকে বের হওয়ার সময় তারা নগদ টাকা, স্বর্ণালংকার, স্কুল সার্টিফিকেট ও মূল্যবান সামগ্রী সঙ্গে করে নিয়ে যায়। তারা মানবপাচারের শিকার বলে তাদের পরিবার অভিযোগ করে।

Manual8 Ad Code

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code