ফেসবুকে আগুন গুজব ছড়িয়ে ধরা পড়লো তারা

প্রকাশিত: ৯:২১ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২১

ফেসবুকে আগুন গুজব ছড়িয়ে ধরা পড়লো তারা

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আগুন নিয়ে গুজব ছাড়ানোর অভিযোগে সিলেটের বিভিন্ন স্থান থেকে ৭ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯।

 

Manual8 Ad Code

রোববার (২৫ জুলাই) সন্ধ্যায় র‌্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ৭ জনকে গ্রেপ্তারের তথ্য জানান র‍্যাব-৯ এর অধিনায়ক লে. কর্নেল আবু মুসা মো. শরীফুল ইসলাম।

 

গ্রেপ্তারকৃতরা হলেন- সদর উপজেলার ৪নং খাদিমপাড়া ইউনিয়নের পিরেরচক গ্রামের মৃত উস্তার আলীর ছেলে আলা উদ্দিন আলাল (৪৭), নগরীর মেন্দিবাগ এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে আশফাকুর রহমান (৩২),  গোলাপগঞ্জের মজিদপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে রেজা হোসাইন (২০), গোলাপগঞ্জের আওই বানীগ্রামের মোবারক আলীর ছেলে সোহেল আহমদ, গোলাপগঞ্জের বাঘীরঘাট গ্রামের মৃত আশাব আলীর ছেলে আবুল কাশেম (৩৫), কুচাই পশ্চিমবাগ গ্রামের ইউনুছ আলীর ছেলে রাজন আহমদ (২৮), এসএমপির এয়ারপোর্ট থানাধীন আটপিয়ারি গ্রামের আলতাফ হোসেনের ছেলে মোক্তার হোসেন মান্না (২৮)।

 

র‍্যাব-৯ এর অধিনায়ক জানান, শনিবার বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে এসএমপির শাহরান (রহ.) থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।

 

সংবাদ সম্মেলনে র‍্যাব-৯ এর অধিনায়ক জানান, গ্রেপ্তারকৃতরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা তথ্যে গুজব ছড়ানোর দায় স্বীকার করেছেন। যা ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর ২৫, ২৬, ২৯, ৩১, ৩৩, ৩৫ ধারার শাস্তিযোগ্য অপরাধ।

 

Manual1 Ad Code

সোশ্যাল মিডিয়ায় গুজব ও ভুল তথ্য ছড়ানোর ব্যাপারে সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান তিনি।

 

উল্লেখ্য, গত ২২ জুলাই মধ্যরাতে সিলেটের আকাশে আগুনে শিখা দেখা যায়। খোঁজ নিয়ে জানা যায়, এটি কোনো অগ্নিকান্ড নয়, সিলেটের লাক্কাতুরা এলাকায় শেভরনের নিয়ন্ত্রাধিন গ্যাসক্ষেত্রে সংস্কার কাজ করা হচ্ছে। তাই গ্যাসকূপের অতিরিক্ত ফায়ার ফ্লো হচ্ছে।

 

Manual2 Ad Code

এদিকে, ওইরাতে ফেসবুকে অনেকেই প্রচার করেন- সিলেট সেনানিবাসের বহুতল ভবনে আগুন লেগেছে। ভয়াবহ এই আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মিথ্যে এই প্রচারণায় এতে নগরী ও আশপাশের এলাকায় আতংক দেখা দেয়।

 

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code