বড়লেখায় ভাইয়ের দায়ের কোপে বড় ভাই নিহত

প্রকাশিত: ১২:২৩ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২১

বড়লেখায় ভাইয়ের দায়ের কোপে বড় ভাই নিহত

Manual4 Ad Code

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখায় স্ত্রীকে বাঁচাতে গিয়ে ছোটভাইয়ের দায়ের কোপে নিহত হয়েছেন বড়ভাই খলিল উদ্দিন (৫৫)।

 

এ ঘটনায় মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) সকালে পুলিশ হত্যাকারী ছোটভাই আব্দুল খালিককে (৫৩) গ্রেপ্তার করা হয়েছে। এদিকে বিকেলে গ্রেপ্তারকৃত আব্দুল খালিককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

Manual4 Ad Code

 

Manual5 Ad Code

এর আগে সোমবার (০৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত দুইটায় উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউপির পূর্ব ঘোলসা গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। খলিল উদ্দিন ওই গ্রামের মৃত সিকন্দর আলীর ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে সোমবার রাতে ছোটভাই আব্দুল খালিক বড়ভাইয়ের স্ত্রী আম্বিয়া বেগমকে দা দিয়ে কুপাতে থাকে। এসময় স্বামী খলিল উদ্দিন স্ত্রীকে বাঁচাতে এগিয়ে গেলে খালিক বড়ভাইকে খলিলকেও উপর্যুপরি কুপিয়ে হত্যা করে।

 

খবর পেয়ে পুলিশ মঙ্গলবার সকালে নিহতের লাশ উদ্ধার করে। হত্যাকান্ডের ৪ ঘন্টার মধ্যে অভিযান চালিয়ে হত্যাকারী খালিককে গ্রেফতার করেছে পুলিশ।

 

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, পারিবারিক কলহের জের ধরে ছোটভাই খালিক তার বড় ভাই খলিলকে কুপিয়ে হত্যা করেছে। তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Manual6 Ad Code

 

স্বামী হত্যার ঘটনায় আহত স্ত্রী আম্বিয়া বেগম থানায় হত্যা মামলা করেছেন। পুলিশ আসামী আব্দুল খালিককে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে।

Manual6 Ad Code

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code