মাধবপুরে অনুমোদনহীন ৫টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ

প্রকাশিত: ৩:০৮ অপরাহ্ণ, মে ২৮, ২০২২

মাধবপুরে অনুমোদনহীন ৫টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ

Manual3 Ad Code

মাধবপুর প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুর উপজেলা সদরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল চালু রাখায় কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

 

Manual3 Ad Code

শনিবার (২৮ মে) সকালে ভ্রাম্যমান আদালদের মাধ্যমেউপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেখ মঈনুল ইসলাম মঈন এসব প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন।

 

Manual7 Ad Code

প্রতিষ্ঠানগুলো হলো- সেবা ডায়াগনষ্টিক সেন্টার, প্রাইম ডায়াগনষ্টিক সেন্টার ও হাসপাতাল, তিতাস জেনারেল হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টার, এ্যাপোলো ডায়াগনষ্টিক সেন্টার ও হক ডায়াগনষ্টিক সেন্টার।



ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, এসব প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোন কাগজপত্র না পেয়ে এগুলোর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। অভিযান পরিচালনাকালে সহকারী কমিশনার (ভুমি) মো. আলাউদ্দিন এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইশতিয়াক আল মামুন ও আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code

 

Manual1 Ad Code

মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেখ মঈনুল ইসলাম মঈন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code