মাধবপুরে ডিবি পরিচয়ে মোবাইল চুরির অভিযোগ! তথ্য প্রদানকারী আহত

প্রকাশিত: ১০:১৭ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২২

মাধবপুরে ডিবি পরিচয়ে মোবাইল চুরির অভিযোগ! তথ্য প্রদানকারী আহত

Manual1 Ad Code

সোর্স কুদরত (বাঁয়ে) হামলায় আহত খোকন (ডানে)।


হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জে মাধবপুর উপজেলায় ডিবি পরিচয়ে মোবাইল চুরির অভিযোগ পাওয়া গেছে। চুরির তথ্য দাতাকে রাতের আধাঁরে হামলা চালিয়ে গুরুতর আহত করেছে সঙ্গবদ্ধ চোর চক্র।

 

জানা যায়, মাধবপুর উপজেলার হরিতলা গ্রামের আনোয়ার আলীর ছেলে কথিত পুলিশ ও ডিবির সোর্স কুদরত আলী এলাকায় নীরিহ লোকজনকে ডিবি পুলিশ পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন ভাবে জিম্মি করে টাকা আদায় এবং এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছে। তার ভয়ে এলাকার লোকজন মুখখোলে কিছু বলেন না বা প্রতিবাদ করার সাহস পায় না।

 

Manual5 Ad Code

সম্প্রতি উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের এক্তারপুর গ্রামের জনৈক ফালান মিয়ার বাড়ি থেকে ডিবি পরিচয় দিয়ে ৩টি দামী মোবাইল নিয়া আসে। পরে ঘটনা জানি জানি হলে কুদরত আলীর চাচাতো ভাই খোকন মিয়া জনৈক ব্যক্তিকে জানায় যে, কুদরতই ডিবির পরিচয়ে মোবাইল চুরি করে। সাথে সাথে লোকজন কুদরত আলির বাড়ি ঘেরাও করে মোবাইল ফেরৎ দেওয়ার অনুরোধ জানান। এসময় কুদরত তাদের কাছ থেকে দু’দিন সময় নেন।

 

অন্যদিকে খোকন কেন এ তথ্য দিল মোবাইলে ভয়েস ম্যাসেজসহ ফোনে প্রাণ নাসের হুমকি দিতে থাকে।

 

Manual2 Ad Code

এ ব্যাপারে খোকন মাধবপুর থানা মামলা দায়ের করে। এতে কুদরত আর ও ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার (০৭ এপ্রিল) রাত ৯টার দিকে মেটাডর কোম্পানির পাশে খোকন মিয়ার উপর অতর্কিত ভাবে হামলা চালিয়ে তাকে গুরতর আহত করে রাস্তায় ফেলে যায়। পরে স্থানীয় লোকজন খোকনকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তার শরীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

Manual7 Ad Code

 

সোর্স কুদরত টাকার বিনিময়ে যে কোন ব্যক্তিকে মাদকসহ বিভিন্ন অপরাধের কাজে ফাঁসানো তার জন্য কোন কিছুই নয়। যার ফলে কুদরতকে দেখলে সাধারন মানুষ আতংকিত হয়ে যায়। শুধু তাই নয় কুদরত এর দ্বারা অগনিত মানুষ হয়রানির স্বীকার হচ্ছে।

 

এলাকার সচেতন মহলের নাগরিকদের জোর দাবি সোর্স কুদরতকে অতিদ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা করা হোক। আর না হলে এলাকার শান্তি শৃঙ্খলা বিনষ্ট হয়ে যাবে।

 

এ ব্যাপারে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাকের ব্যবহৃত মুটোফোনে কথা হলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি। সোর্স কুদরতের বিরুদ্ধে খুব দ্রুত আইনি ব্যবস্হা গ্রহন করা হবে।

Manual3 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code