মুক্তিপণের ৮০ লাখ না পেয়ে খুনের পর স্কুলছাত্রের লাশ পুকুরে

প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২১

মুক্তিপণের ৮০ লাখ না পেয়ে খুনের পর স্কুলছাত্রের লাশ পুকুরে

Manual6 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অপরহণ করে ৮০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে না পেয়ে তানভীর নামের এক স্কুলছাত্রকে হত্যা করেছে তিন যুবক।

 

মঙ্গলবার (২৬ জানুয়ারি) দুপুর ১টায় পুকুর থেকে অপহৃত তানভীরের লাশ উদ্ধার করে পুলিশ।

 

Manual1 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (২৪ জানুয়ারি) রাত ৮টায় উপজেলার নুরপুর ইউনিয়নের পশ্চিম নছরতপুর গ্রামের ফারুখ মিয়ার ছেলে আফরাজ আলী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র তানভীর আহমেদকে (১৬)  অপহরণ করেন একই গ্রামের জলিল মিয়ার ছেলে জাহেদ মিয়া (২৪), সৈয়দ আলীর ছেলে উজ্জল মিয়া (২২) ও মলাই মিয়ার ছেলে শান্ত মিয়া (১৮)।

 

অপহরণ করে তানভীরের বাবা ফারুখ মিয়ার কাছে ফোনে মুক্তিপণ বাবদ ৮০ লাখ টাকা দাবি করেন ওই তিন যুবক। অপহরণকারীদের ফোন পেয়ে ঘটনাটি সঙ্গে সঙ্গে শায়েস্তাগঞ্জ থানা পুলিশকে জানায় তার পরিবার।

Manual3 Ad Code

 

Manual6 Ad Code

পুলিশ অপহরণের সাথে জড়িত সন্দেহে রোববার রাতেই জাহেদ ও শান্তকে আটক করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী, অপহরণের মাস্টার মাইন্ড উজ্জ্বলকে মঙ্গলবার সকালে আটক করে পুলিশ।

 

জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আটককৃতদের স্বীকারোক্তি অনুযায়ী মঙ্গলবার দুপুর ১টায় হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) রবিউল ইসলাম, শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেবসহ একদল পুলিশ অপহরণকারী উজ্জ্বলের পুকুর থেকে অপহৃত তানভীরের লাশ উদ্ধার করা হয়।

 

তানভীরকে গলায় ফাঁস ও বুকে ছুরি মেরে হত্যা করেছে বলে স্বীকারোক্তি দিয়েছেন ওই তিন যুবক।

Manual7 Ad Code

 

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, মুক্তিপণ না পেয়ে অপরহণকারীরা ওই ছেলেটিকে হত্যা করে লাশ গুম করার জন্য পুকুরে ফেলে দেয়। আসামিদের আটক করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করায় তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code