ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষ, নারী-শিশুসহ নিহত ৭

প্রকাশিত: ৩:০৩ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২১

ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষ, নারী-শিশুসহ নিহত ৭

Manual3 Ad Code

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের তারাকান্দায় বাস-সিএনজিচালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষে নারী-শিশুসহ সাতজন নিহত হয়েছেন। মর্মান্তিক এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত চারজন।

 

রোববার (০৩ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহ-নেত্রকোনা আঞ্চলিক সড়কের গাছতলা নামক স্থানে এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ময়মনসিংহ-নেত্রকোনা রুটে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে, তাৎক্ষণিক নিহতদের নাম পরিচয় জানা যায়নি।

Manual7 Ad Code

 

স্থানীয়রা জানান, দুপুরে নেত্রকোনা থেকে ঢাকাগামী শাহজালাল পরিবহনের একটি বাসের সঙ্গে নেত্রকোনাগামী একটি সিএনজি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান সাতজন। নিহতদের মধ্যে তিনজন পুরুষ, তিনজন নারী ও এক শিশু।

Manual3 Ad Code

 

Manual7 Ad Code

এ বিষয়ে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। উদ্ধারকাজ চলছে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code