শিল্পী সমিতির সভাপতি কাঞ্চন, সম্পাদক জায়েদ

প্রকাশিত: ২:৩১ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২২

শিল্পী সমিতির সভাপতি কাঞ্চন, সম্পাদক জায়েদ

Manual1 Ad Code

বিনোদন ডেস্ক :
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২ বছর মেয়াদের কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ইলিয়াস কাঞ্চন আর সাধারণ সম্পাদক হয়েছেন জায়েদ খান।

 

Manual4 Ad Code

সভাপতি পদে ইলিয়াস কাঞ্চন পেয়েছেন ১৯১ ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মিশা সওদাগর পেয়েছেন ১৪৮ ভোট। সাধারণ সম্পাদক পদে জায়েদ খান পান ১৭৬ ভোট এবং তার প্রতিদ্বন্দ্বী নিপুন পেয়েছেন ১৬৩ ভোট।

 

শনিবার ভোরে নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা শহীদুল হারুন। ভোটযুদ্ধে ইলিয়াস-নিপুণ প্যানেল ও মিশা-জায়েদ প্যানেল প্রতিদ্বন্দিতা করছিলেন।

 

সহ-সভাপতির দুটি পদেই জয় পেয়েছেন মিশা-জায়েদ প্যানেলের প্রার্থী মাসুম পারভেজ রুবেল ও মনোয়ার হোসেন ডিপজল। তারা পেয়েছেন যথাক্রমে ১৯১ ও ২১৯ ভোট। তাদের প্রতিদ্বন্দ্বী ডি এ তায়েব ১১২ এবং রিয়াজ পেয়েছেন ১৫৬ ভোট।

 

Manual1 Ad Code

এ ছাড়া পরিষদের সহ-সাধারণ সম্পাদক সাইমন সাদিক, সাংগঠনিক সম্পাদক শাহানূর, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জয় চৌধুরী, দপ্তর ও প্রচার সম্পাদক আরমান, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মামনুল ইমন, কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন আজাদ খান।

Manual4 Ad Code

 

কার্যকরী পরিষদের ১১টি পদে জয় পেয়েছেন অঞ্জনা সুলতানা, অরুনা বিশ্বাস, অমিত হাসান, আলীরাজ, কেয়া, চুন্নু, জেসমিন, ফেরদৌস, মৌসুমী, রোজিনা, সুচরিতা।

Manual1 Ad Code

 

ভোটপ্রদান শুরু হয় শুক্রবার সকাল ৯টায়। ভোটগ্রহণ হয় সমিতির স্টাডি রুমে। মোট ৪২৮ জন ভোটারের মধ্যে ৩৬৫ জন ভোটপ্রদান করেন। ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় বিকাল ৫টা পর্যন্ত।

 

উল্লেখ্য, গত ৩০ অক্টোবর চলচ্চিত্র শিল্পী সমিতির পূর্ববর্তী কমিটির মেয়াদ শেষ হয়। পরে সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়।


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code