শীতলক্ষ্যায় লঞ্চ ডুবিতে অর্ধশত যাত্রী নিখোঁজ

প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২২

শীতলক্ষ্যায় লঞ্চ ডুবিতে অর্ধশত যাত্রী নিখোঁজ

Manual8 Ad Code

সুরমা মেইল ডেস্ক :
শীতলক্ষ্যা নদীতে ‘রূপসী ৯’ জাহাজের ধাক্কায় ‘এমএল আশরাফ উদ্দিন’ নামে একটি লঞ্চ ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় অর্ধশত যাত্রী নিখোঁজ রয়েছেন। এ সময় ১৫ থেকে ২০ জন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।

Manual1 Ad Code

 

Manual3 Ad Code

রোববার (২০ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জের চর সৈয়দপুরের আলামিন নগরের ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

 

Manual1 Ad Code

ঘটনার প্রত্যক্ষদর্শী ওই লঞ্চের যাত্রী মোহাম্মদ জনি জানান, একটি কার্গোবাহী জাহাজ পেছন থেকে ধাক্কা দিলে মুহূর্তেই যাত্রী বোঝাই লঞ্চটি ডুবে যায়। পরে আমরা অনেককেই সাঁতরে তীরে উঠতে দেখেছি তবে অনেকে নিখোঁজ রয়েছেন। লঞ্চে ৭০ জনের মত যাত্রী ছিল, উপরে যারা ছিলেন তারা সাঁতরে উঠতে পেরেছেন। তবে ভেতরের একজনও বের হতে পারার কথা না।

Manual4 Ad Code

 

নারায়ণগঞ্জ নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, লঞ্চটি নারায়ণগঞ্জ কেন্দ্রীয় টার্মিনাল ঘাট থেকে মুন্সীগঞ্জের দিকে যাচ্ছিল। রূপসী ৯ নামে একটি জাহাজের ধাক্কায় আশরাফ উদ্দিন নামে ওই লঞ্চটি ডুবে যায়।

 

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code