শ্রীমঙ্গলে ছুরিকাঘাতে যুবক খুন, মৃত্যুর আগে জানালেন খুনির নাম

প্রকাশিত: ১:০২ পূর্বাহ্ণ, জুলাই ১৮, ২০২১

শ্রীমঙ্গলে ছুরিকাঘাতে যুবক খুন, মৃত্যুর আগে জানালেন খুনির নাম

Manual3 Ad Code

শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছে। এদিকে ছুরিকাঘাতে আহত অবস্থায় ছটফট করতে দেখে স্থানীয় লোকজন এগিয়ে গেলে তিনি তার নাম শরীফ এবং সজিব নামে এক ব্যক্তি তাকে ছুরিকাঘাত করেছে বলে জানান।

 

শনিবার (১৭ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে শহরের কলেজ রোডে শ্রীমঙ্গল প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে।

Manual1 Ad Code

 

Manual6 Ad Code

নিহত ব্যক্তি শহরতলীর শাহজীবাজার এলাকার শায়েস্তা মিয়ার ছেলে শরীফ।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় শ্রীমঙ্গল কলেজ রোড প্রেসক্লাবের সামনে ছুরিকাঘাতে মারাত্মক আহত অবস্থায় ওই যুবক ছটফট করছিল। এ সময় লোকজন এগিয়ে গেলে তিনি তার নাম শরীফ এবং শান্তিবাগ এলাকার জনৈক সজিব নামে এক ব্যক্তি তাকে ছুরিকাঘাত করেছে বলে জানান। একই সঙ্গে তিনি তার ঠিকানা শহরতলীর শাহজীবাজার ও তার বাবার নাম শায়েস্তা মিয়া বলে জানান।

Manual8 Ad Code

 

পরে এ খবর পেয়ে শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় অবস্থা আশঙ্কাজনক দেখে শরীফকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে নেয়ার কিছুক্ষণ পরই শরীফ মারা যায়।

 

Manual6 Ad Code

শ্রীমঙ্গল থানার ওসি ( তদন্ত) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, খুনিকে ধরতে অভিযান চলছে।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code