সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ণ, মে ১৮, ২০২১
শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নে অজ্ঞাত পরিচয় এক যুবতির বস্তাবন্দি মৃত দেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ মে) সকাল ১০টার দিকে উদনার পাড় ব্রীজের নিচে একটি মুখ বাঁধা সাদা রংয়ের বস্তা দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ সকাল ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে বস্তাটি উদ্ধার করে মুখ খুললে এক যুবতির লাশ দেখা পান। তবে লাশের পরিচয় এখনও পাওয়া যায়নি।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মোহাম্মদ হুমায়ুন কবির ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লাশ উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
Design and developed by ওয়েব হোম বিডি