সিলেটের আলোচিত লেডিবাইকার সেই রিয়াকে খুঁজছে পুলিশ

প্রকাশিত: ২:৩৯ পূর্বাহ্ণ, নভেম্বর ১৪, ২০২১

সিলেটের আলোচিত লেডিবাইকার সেই রিয়াকে খুঁজছে পুলিশ

Manual1 Ad Code

নিজস্ব সংবাদদাতা : সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত সিলেটের লেডিবাইকার রিয়াকে পুলিশ খুঁজছে। পুলিশের করা মাদক মামলায় ৬ দিনেও গ্রেফতার করা যায়নি রিয়াকে। পুলিশের দেওয়া তথ্যমতে ও এজাহার অনুযায়ী, পুলিশের ধাওয়ায় পালিয়ে যান লেডিবাইকার রিয়া।

 

রিয়া রায় সিলেট নগরীর কুমারপাড়ার মন্দিরগলির ঝর্ণারপাড় এলাকার ৬২/এ-এর বাসিন্দা রামু রায়ের মেয়ে। সিলেটে তিনি লেডিবাইকার নামে পরিচিত। টিকটক এবং ফেসবুকে তরুণীদের মোটরসাইকেল চালাতে উদ্বুদ্ধ করতেন রিয়া।

 

Manual3 Ad Code

গত ৭ নভেম্বর রাতে পুলিশ হাতেনাতে রিয়ার বয়ফ্রেন্ড আরমান সামীকে মদ ৫০০ মিলিগ্রাম, ১০টি ইয়াবা ও দুই পুড়িয়া গাঁজাসহ গ্রেফতার করে। এ সময় তার ব্যবহৃত নীল রঙের গাড়িও জব্দ করা হয়। এ ঘটনার পরপরই আত্মগোপনে চলে যান রিয়া।


আরও পড়ুন : পালালেন ‘লেডি বাইকার’ রিয়া: মদ, গাঁজা-ইয়াবাসহ বয়ফ্রেন্ড গ্রেপ্তার

Manual1 Ad Code


পরে ৮ নভেম্বর সিলেট এয়ারপোর্ট থানার এসআই গৌতম চন্দ্র দাশ বাদী হয়ে মাদক মামলায় রিয়া ও তার বয়ফ্রেন্ড আরমান সামীকে আসামি করেন।

 

এদিকে পালিয়ে যাওয়ার পর এতদিনেও রিয়াকে গ্রেফতার না হওয়ায় আবার সিলেট মেট্রোপলিটন পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।

Manual7 Ad Code

 

এ বিষয়ে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল জাকির বলেন, আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি। তাকে গ্রেফতারের জন্য আমরা সব পন্থা অবলম্বন করছি। যেকোনো সময় সে পুলিশের খাঁচায় বন্দি হবে।

Manual4 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code