সিলেটের সাথে রেলযোগাযোগ স্বাভাবিক

প্রকাশিত: ১১:৫১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২১

সিলেটের সাথে রেলযোগাযোগ স্বাভাবিক

Manual5 Ad Code

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি : সিলেটের ফেঞ্চুগঞ্জে জ্বালানি তেলবাহী ট্রেনের বগি (ওয়াগন) লাইনচ্যুত হওয়ার প্রায় ২৮ ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ স্বাভাবিক হয়েছে।

Manual7 Ad Code

 

ফেঞ্চুগঞ্জের গুতিগ্রামে দুর্ঘটনাকবলিত ট্যাংকারগুলো উদ্ধার ও লাইন মেরামত করা হলে শনিবার (০৬ ফেব্রুয়ারি) ভোরে রেল চলাচল শুরু হয়।

 

ভোর ৫টা থেকে ট্রেন চলাচল পুনরায় শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করেন রেলওয়ে সিলেট স্টেশন ম্যানেজার খলিলুর রহমান। তিনি জানান, রেলের ছয়টি ইউনিটের দুই শতাধিক কর্মী একযোগে প্রায় ২৮ ঘণ্টা প্রচেষ্টা চালিয়ে রেল চলাচল স্বাভাবিক করেন।

Manual5 Ad Code

 

এর আগে গত বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) রাত ১২টায় ফেঞ্চুগঞ্জের মাইজগাঁওয়ের বিয়ালীবাজারের কাছে চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশে আসা জ্বালানি তেলবাহী ট্রেনের ২১টি বগির (ওয়াগন) মধ্যে ১০টি লাইনচ্যুত হয়। এতে প্রায় ৮০০ মিটার রেললাইন ক্ষতিগ্রস্ত হয়। ফলে সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায় বৃহস্পতিবার রাত ১২টা থেকে।

 

আরও পড়ুন : সিলেটে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, যোগাযোগ বন্ধ

 

এদিকে দুর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতি জানতে ৫ সদস্যদের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদেরকে তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

Manual1 Ad Code

 

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code