সিলেটে আ’লীগের ৪ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার

প্রকাশিত: ১:১৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২১

সিলেটে আ’লীগের ৪ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার

Manual4 Ad Code

নিজস্ব সংবাদদাতা : দলীয় সিদ্ধান্ত অমান্য করে পৌরসভা নির্বাচনে অংশ নেয়ায় সিলেটের গোলাপগঞ্জ ও জকিগঞ্জের চারজনকে বহিষ্কার করা হয়েছে।

Manual1 Ad Code

 

সোমবার (১৮ জানুয়ারি) সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান তাদের বহিষ্কার করেন।

Manual3 Ad Code

 

Manual2 Ad Code

এর আগে গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভার সিদ্ধান্তের প্রেক্ষিতে দুই বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কারের সুপারিশ করা হয়।

 

বহিষ্কৃতরা হচ্ছেন- গোলাপগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি মো. আমিনুল ইসলাম রাবেল, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক জাকারিয়া আহমদ (পাপলু), জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ফারুক আহমদ এবং জকিগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. আব্দুল আহাদ।

Manual4 Ad Code

 

এদিকে, বহিষ্কারাদেশ সমূহের বিষয়ে পরবর্তী চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ বরাবরে সুপারিশসহ প্রেরণ করেন জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code