সিলেটে ঘুষি মেরে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মসমর্পণ

প্রকাশিত: ২:১৩ পূর্বাহ্ণ, মার্চ ৫, ২০২১

সিলেটে ঘুষি মেরে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মসমর্পণ

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক : সিলেটে পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে ঘুষি মেরে হত্যা করেছেন সাহিদ আহমেদ (২৭) নামে এক ব্যক্তি। এ ঘটনার পর তিনি নিজেই মোগলাবাজার থানায় আত্মসমর্পণ করেছেন।

 

বৃহস্পতিবার (০৪ মার্চ) বিকেলে সিলেট মহানগরীর মোগলাবাজার থানার কুচাইয়ের শ্রীরামপুরে এ ঘটনা ঘটে। সাহিদের কিল-ঘুষিতে স্ত্রী লাকি বেগমের (২৭) মৃত্যু হয়েছে বলে তিনি পুলিশের কাছে স্বীকার করেছেন।

 

Manual3 Ad Code

সাহিদ আহমদ কুচাই ইউনিয়নের শ্রীরামপুরের নুরুল মিয়ার ছেলে। পুলিশ সাহিদকে গ্রেফতার করে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের মর্গে পাঠিয়েছে।

Manual8 Ad Code

 

রাত পৌণে ১১টায় সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্যাহ তাহের জানান, বিকেলে থানায় হাজির হয়ে সাহিদ আহমদ তার স্ত্রী লাকি বেগমকে ঘুষি মেরে হত্যা করেছেন বলে জানান।

 

তিনি বলেন, দাম্পত্য কলহের জেরে বৃহস্পতিবার দুপুরে স্ত্রীকে হত্যা করেছেন বলে জানিয়েছেন সাহিদ। সাহিদকে গ্রেফতার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ওসমানী মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করা হয়েছে।

Manual5 Ad Code

 

Manual7 Ad Code

সাহিদ-লাকি দম্পত্তির ৫ মাসের একটি মেয়ে রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code