সিলেটে দুই ওলির মাজার জিয়ারত করলেন ওবায়দুল কাদের

প্রকাশিত: ২:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০১৯

সিলেটে দুই ওলির মাজার জিয়ারত করলেন ওবায়দুল কাদের

Manual8 Ad Code

সিলেটে পৌঁছে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরাণ (রহ.) মাজার জিয়ারত করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ নেতৃবৃন্দ।

Manual1 Ad Code

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) নেতাকর্মীদের নিয়ে বেলা সাড়ে ১২টায় হজরত শাহজালাল (রহ.) ও বেলা ১টার দিকে হজরত শাহপরাণ (রহ.) মাজার জিয়ারত করেন তিনি।

Manual8 Ad Code

এরআগে বেলা ১২টায় বিমানের একটি ফ্লাইটে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। বিমানবন্দরে পৌঁছালে তাকে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা অভ্যর্থনা জানান।

Manual5 Ad Code

এসময় উপস্থিত ছিলেন- সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় সদস্য বদর উদ্দিন আহমদ কামরান, অধ্যাপক রফিকুর রহমান, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও মহানগরের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ প্রমুখ।

সার্কিট হাউসে কিছু সময় বিশ্রাম নিয়ে বেলা ৩টায় সিলেটের কবি নজরুল অডিটোরিয়ামে শোকসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code