সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০১৯
নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি হয়েছেন লুৎফুর রহমান রহমান ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান এবং সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি হয়েছেন মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।
জেলা আওয়ামী লীগে লুৎফুর রহমান দীর্ঘদিন ধরে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এবার তিনি ‘ভারমুক্ত’ হলেন। অন্যদিকে, নাসির উদ্দিন খান দীর্ঘদিন ধরে যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।
এছাড়া, মাসুক উদ্দিন দীর্ঘদিন ধরে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করছিলেন। অন্যদিকে, অধ্যাপক জাকির হোসেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ছিলেন।
বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে জেলা-মহানগরের শীর্ষ চার পদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এ সময় ওবায়দুল কাদের বলেন, নিজেদের মধ্যে সমঝোতার জন্য শীর্ষ দুই পদের ৩২ প্রার্থীকে ২০ মিনিট সময় দেওয়া হলে তারা বিষয়টি নেত্রীর ওপর ছেড়ে দেন। পরে উপস্থিত কেন্দ্রীয় নেতারা দলীয় প্রধানের সাথে পরামর্শ করে নতুন কমিটি ঘোষণা করেন।
নতুন কমিটি পেয়ে খুশি নেতাকর্মীরা। তারা বলছেন কমিটিতে ত্যাগীরা উঠে এসেছে।
Design and developed by ওয়েব হোম বিডি