সুমেল হত্যার প্রধান আসামি সাইফুলের ভাতিজাকে গ্রেপ্তার করেছে র‌্যাব

প্রকাশিত: ১:৪৩ পূর্বাহ্ণ, মে ৬, ২০২১

সুমেল হত্যার প্রধান আসামি সাইফুলের ভাতিজাকে গ্রেপ্তার করেছে র‌্যাব

Manual6 Ad Code

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে সুমেল হত্যা মামলার আসামি নবীগঞ্জ থেকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আটককৃত আসামি হলেন সাইফুলের আপন ভাতিজা পারভেজ।

 

মঙ্গলবার (০৪ মে) দিবাগত রাত আড়াইটার দিকে তাকে আটক করা হয়। এই অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম। এদিকে সাইফুলকে আটক করতে র‌্যাব এবং সিলেট জেলা পুলিশের কয়েকটি ইউনিট অভিযানে রয়েছে। যে কোন সময় সাইফুল ও তার ঘনিষ্ঠরা আটক হতে পারে।

Manual1 Ad Code

 

আরও পড়ুন : বিশ্বনাথের অস্ত্রবাজ সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ

 

Manual4 Ad Code

এদিকে খুনি, অস্ত্রবাজ সাইফুলকে হন্য হয়ে খুঁজছে র‌্যাব পুলিশ। যে কোন সময় গ্রেফতার হওয়ার সম্ভাবনা রয়েছে। ঘটনার পর পরই পুলিশ ৪ জনকে আটক করেছে এবং পরদিন আনোয়ার হোসেন নামের আরো ১জনকে আটক করা হয়েছে।

Manual8 Ad Code

 

Manual8 Ad Code

আটককৃতরা হলেন- আশিক উদ্দিন, আব্দুন নূর, জয়নাল ও ইলিয়াছ আলী। এনিয়ে মোট গ্রেফতার-৫ জন।

 

প্রসঙ্গত, গত ১ মে (শনিবার) বিকেল ৩টার দিকে চাউলধনী হাওরের লীজ গ্রহীতা বাহিনীর প্রধান সাইফুল ও তার বাহিনী নিয়ে চৈতননগর এলাকায় কৃষকদের মালিকানা জমি থেকে মাটি কাটতে গেলে কৃষকরা বাঁধা দেন। এতে সাইফুল আলম উত্তেজিত হয়ে সাথে থাকা একটি বন্দুক ও পিস্তল দিয়ে উপর্যপুরী গুলি করে। এতে স্কুল ছাত্র সুমেল, তার পিতা মানিক মিয়া, চাচা প্রবাসী মনির মিয়া ও চাচাতো ভাই সালেহ আহমদ গুরুত্বর গুলিবিদ্ধ হয়।

 

এতে সুমেলের মাথা, চক্ষু ও বুকে ৫/৬টি গুলি লাগে। তার পিতার মাথায় গুলি থাকাবস্থায় তিনি সুমেলকে কুলে নিয়ে হাসপাতালে যাওয়ার পথে সে মারা যায়। বাকি গুলিবিদ্ধদেরকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে, সুমেলের পিতার অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে ঢাকার একটি হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

এ ব্যাপারে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ ( ওসি) শামীম মূসা বলেন, এ হত্যা মামলায় মোট ৫জনকে আটক করা হয়েছে। বাকি আসামি গ্রেফতারে পুলিশ মাঠে কাজ করেছে বলে তিনি জানান।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code