সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২১
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবল উপজেলায় ঘরে ঢুকে মা-মেয়েকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত মা-মেয়ের মরদেহ উদ্ধার করেছে।
বৃহস্পতিবার (১৮ মার্চ) ভোরে উপজেলার দ্বিগম্বরবাজার থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
এদিকে, এ ঘটনায় আমির আলী নামে একজনকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন- বাহুবল উপজেলার পুটিজুরী ইউপির লামাপুটিজুরী গ্রামের সন্দীপ দাসের স্ত্রী অঞ্জলী মালাকার ও তার মেয়ে পূজা মালাকার।
পুলিশ জানায়, লামাপুটিজুরী গ্রামের সন্দীপ দাস একজন কাঁচামালের ব্যবসায়ী। তিনি স্ত্রী ও সন্তানদের নিয়ে দ্বিগম্বরবাজারে তিন তলা একটি ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। বুধবার রাতে তিনি ব্যবসার কাজে সুনামগঞ্জে অবস্থান করছিলেন। বৃহস্পতিবার ভোরে তিনি বাসায় এসে দেখেন তার স্ত্রী ও মেয়েকে গলা কেটে হত্যা করা হয়েছে।
সন্দীপ দাস বলেন, রাত ৩টার দিকে দ্বিতীয় তলার ভাড়াটিয়া আহত আমির ফোন দিয়ে বলেন- তার ঘরে চুরি হয়েছে। ঘরে থাকা সেলাইমেশিনসহ সব চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। তবে স্থানীয়দের ধারণা, এ ঘটনার সঙ্গে আমির আলীর সম্পৃক্ততা থাকতে পারে।
এ ব্যাপারে বাহুবল নবীগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী বলেন, ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করছে পুলিশ। বিষয়টি তদন্ত সাপেক্ষে বলা যাবে কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি