হেফাজত নেতা মুফতি ফয়সাল গ্রেফতার

প্রকাশিত: ২:২৪ পূর্বাহ্ণ, এপ্রিল ২৯, ২০২১

হেফাজত নেতা মুফতি ফয়সাল গ্রেফতার

Manual7 Ad Code

সুরমা মেইল ডেস্ক : হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতা মুফতি ফয়সাল মাহমুদ হাবিবীকে (২৮) গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ (ডিবি)।

 

Manual4 Ad Code

সম্প্রতি দেশব্যাপী হেফাজতে ইসলাম বাংলাদেশের সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় বুধবার (২৮ এপ্রিল) বিকেল ৪টার দিকে ডেমরা থেকে তাকে গ্রেফতার করে ডিবির মিরপুর ডিভিশন। তিনি ডেমরার মদিনা চত্বর সেন্ট্রাল জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

 

আরও পড়ুন : শাপলা চত্বরের সহিংসতায় ‘নেতৃত্ব দেওয়া’ হেফাজত নেতা গ্রেপ্তার

 

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম।

 

Manual2 Ad Code

ডিবির মিরপুর ডিভিশন জানিয়েছে, সম্প্রতি হেফাজতের আন্দোলনের মধ্যে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় সশরীরে সহিংসতায় অংশ নেওয়ার অভিযোগ রয়েছে মুফতি ফয়সালের বিরুদ্ধে। পল্টনে দায়ের করা একটি মামলায় তিনি আসামি। গ্রেফতারের পর তাকে ডিবির মতিঝিল ডিভিশনে হস্তান্তর করা হয়েছে।

 

Manual1 Ad Code

ডিবির মতিঝিল ডিভিশন জানায়, মুফতি ফয়সাল মাহমুদ হাবিবী হেফাজতে ইসলাম ঢাকা মহানগর (১০ নম্বর জোন) কমিটির (সদ্যবিলুপ্ত) যুগ্ম সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন।

 

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code