অনশনরত ছেলেদের পাশে বসে কাঁদলেন পিতা

প্রকাশিত: ১২:০৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২২

অনশনরত ছেলেদের পাশে বসে কাঁদলেন পিতা

Manual7 Ad Code

সুরমা মেইল ডেস্ক :
অনশনরত দুই শিক্ষার্থী শাহরিয়ার আবেদিন এবং মাহিনের বাবা ক্যাম্পাসে এসে তাদের সন্তানকে অনশনরত দেখেন। সন্তানের কাছে বসে চোখের পানি ফেলে কাঁদতে থাকেন তারা। কিন্তু তাদেরকে তাদের বাবা খাবার খাওয়ার কোনো কথা বলেন না।

Manual1 Ad Code

 

Manual2 Ad Code

ছেলের খোঁজখবর নিতে সোমবার (২৪ জানুয়ারি) সন্ধ্যার দিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছুটে আসেন জয়নাল আবেদিন ও হাফিজুর রহমান।


।আরও পড়ুন

Manual3 Ad Code


পরে পরিচয় দিয়ে শাহরিয়ার আবেদিনের বাবা জয়নাল আবেদিন বলেন, আমরা সর্বোচ্চ বিদ্যাপীঠে সন্তানকে পাঠিয়েছি। তারা আমাদের চেয়ে ভালো বোঝে। তারা জ্ঞান অর্জন করে যেখানে দেশের সেবা করবে। কিন্তু তারা এখানে অনশন করছে। এই বলে তিনি চোখ মুছতে থাকেন।

 

ছেলেকে খাওয়ানোর চেষ্টা করেছেন কি না কাছে জানতে চাইলে তিনি বলেন, এখানে আমি কখনো বাকী অনশনকারীদের বাদ দিয়ে আমার ছেলেকে খাওয়াতে পারব না।

 

Manual2 Ad Code

তিনি আরও বলেন, সরকারের কাছে আকুল আবেদন, যেন এই সমস্যার দ্রুত সমাধান করেন এবং উপাচার্যকে বলব, আপনি যদি এখন পদত্যাগ করে চলে যান তাহলে আপনি যত সম্মানিত ব্যক্তি আছে পৃথিবীতে তাদের একজন হবেন।

 

এদিকে মাহিনের বাবা হাফিজুর রহমান একই রকম কথা বলে শিক্ষার্থীদের বাঁচানোর আকুতি জানান।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code