খাবার ফিরিয়ে দিলেন শাবিপ্রবির শিক্ষার্থীরা

প্রকাশিত: ৮:৫৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২২

খাবার ফিরিয়ে দিলেন শাবিপ্রবির শিক্ষার্থীরা

Manual7 Ad Code

ছবি : সংগৃহীত


নিজস্ব প্রতিবেদক, শাবিপ্রবি :
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের জন্য শিক্ষক প্রতিনিধিদের নিয়ে আসা খাবার গ্রহণ না করে ফিরিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা।

 

সোমবার (২৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৬টার দিকে শাবিপ্রবি প্রক্টর সহযোগী অধ্যাপক আলমগীর কবির, সহকারী প্রক্টর সহকারী অধ্যাপক আবু হেনা পহিল, ছাত্র উপদেষ্টা ও নির্দেশনা পরিচালক অধ্যাপক জহির উদ্দিন আহমেদ, বঙ্গবন্ধু হলের সহকারী প্রভোস্ট মুনিরুজ্জামান সোহাগ উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ ও অনশনরত শিক্ষার্থীদের জন্য খাবার নিয়ে যান।

Manual1 Ad Code


।আরও পড়ুন 


এর আগে সোমবার দুপুরে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে আন্দলনরত শিক্ষার্থী ও ভিসির বাসার জন্য খাবার নিয়ে এসেছিলেন সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের কাউন্সিলর, সিলেট মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মখলিছুর রহমান কামরান ও ৯নং ওয়ার্ডের কাউন্সিলর শিক্ষা ও মহানগর আওয়ামী লীগের মানবসম্পদ বিষয়ক সম্পাদক ইলিয়াছুর রহমান। পরে আন্দোলনকারী শিক্ষার্থীরা ভিসির বাসায় খাবার সরবরাহে বাঁধা দেন এবং খাবার ফিরিয়ে দেন।

 

বিশ্ববিদ্যালয়ের কিলো রোডে উপাচার্যের বাসভবনের সামনে শিক্ষার্থীরা আগে থেকেই মানবপ্রাচীর তৈরি করে রাখেন। তারা শর্ত জুড়ে দিয়েছেন, পুলিশ ছাড়া এই প্রাচীর ভেদ করে কেউ উপাচার্যের বাসভবনের ভেতরে যেতে পারবেন না।

 

শিক্ষক প্রতিনিধিরা এসময় শিক্ষার্থীদের অনেক অনুরোধ করলেও ভেতরে যেতে পারেননি। এমনকি অনশনরত শিক্ষার্থীদের জন্য নিয়ে আসা খাবারও তারা গ্রহণ করেননি। শিক্ষকরা পরে ফিরে যান। এসময় আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিনের পদত্যাগের দাবিতে স্লোগান দিচ্ছিলেন।

Manual3 Ad Code

 

Manual5 Ad Code

শিক্ষার্থীদের আন্দোলনের সূত্রপাত ১৩ জানুয়ারি। ওই দিন রাতে বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রাধ্যক্ষ জাফরিন আহমেদের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ তুলে তার পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলন শুরু করেন হলের কয়েক’শ ছাত্রী। ১৫ জানুয়ারি সন্ধ্যায় ছাত্রীদের আন্দোলনে হামলা চালায় ছাত্রলীগ।

 

১৬ জানুয়ারি শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের আইসিটি ভবনে উপাচার্যকে অবরুদ্ধ করেন। তখন পুলিশ শিক্ষার্থীদের লাঠিপেটা করে এবং তাদের লক্ষ্য করে শটগানের গুলি ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। ওই দিন রাতে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয় কর্তৃপক্ষ।

 

Manual1 Ad Code

শিক্ষার্থীরা তা উপেক্ষা করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। উপাচার্যের পদত্যাগের দাবিতে আমরণ অনশন করছেন শিক্ষার্থীরা। উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে শাবিপ্রবিতে আমরণ অনশনরত শিক্ষার্থীদের প্রায় সবার শরীরে জ্বর। এমন শারীরিক অবস্থার মধ্যেও এ কর্মসূচি চালিয়ে যেতে অনড় তারা। এরই মধ্যে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২০ জন শিক্ষার্থী।

 

শিক্ষামন্ত্রীর সঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থীদের আলোচনায় সঙ্কট উত্তরণের আভাস পাওয়া যায়নি। উদ্ভূত পরিস্থিতিতে গত রোববার শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়। এর মধ্যে ক্ষুব্ধ শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।


।সম্পর্কিত সংবাদ

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code