শাবি ভিসির বাসভবন ঘেরাও, বিদ্যুৎ-পানি সংযোগ বিচ্ছিন্ন

প্রকাশিত: ৮:২৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২২

শাবি ভিসির বাসভবন ঘেরাও, বিদ্যুৎ-পানি সংযোগ বিচ্ছিন্ন

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক, শাবিপ্রবি :
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদের বাসভবন ঘেরাও করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। রোববার (২৩ জানুয়ারি) বিকেলে শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন।

Manual5 Ad Code

 

বিকেলের সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানান, অনশনের পরও উপাচার্য (ভিসি) পদত্যাগ না করলে তাকে পূর্ণ অবরুদ্ধ করে রাখা হবে। এ সময় শিক্ষার্থীরা ঘোষণা দেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া উপাচার্যের বাসভবনের ভেতরে আর কাউকে ঢুকতে দেওয়া হবে না।

 

Manual4 Ad Code

এ বাসভবন ঘেরাও কর্মসূচি শুরু করার পর আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, পরিস্থিতি যেভাবে এগোচ্ছে, এতে আমাদের বাধ্য করা হচ্ছে আরো কঠোর কর্মসূচির দিকে যেতে।

Manual6 Ad Code

শাবি ভিসির বাসভবন ঘেরাও, বিদ্যুৎ ও পানি সংযোগ বিচ্ছিন্ন

এদিকে, রোববার রাত পৌনে ৮টায় উপাচার্য (ভিসি) ভবনের বিদ্যুৎ ও পানি সংযোগ বন্ধ করে দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। আন্দোলনকারী শিক্ষার্থী সাদিয়া আফরিন এ তথ্য নিশ্চিত করেছেন।

Manual8 Ad Code

 

সংবাদ সম্মেলনে এসে শিক্ষার্থীদের পক্ষে মোহাইমিনুল বাশার রাজ বলেন, শিক্ষার্থীরা প্রায় ১০০ ঘণ্টা ধরে অনশন করছেন। অথচ এখন পর্যন্ত উপাচার্যের পদত্যাগের কোনো লক্ষণ নেই। এ অবস্থা চলতে থাকলে আমরা উপাচার্যকে পূর্ণ অবরুদ্ধ করতে বাধ্য হবে। তখন তার বাসার জরুরি পরিষেবাও (পানি, বিদ্যুৎ) বন্ধ করে দেব আমরা। আর আজ থেকে পুলিশ ছাড়া কেউ তার বাসায় প্রবেশ করতে পারবেন না।

 

উল্লেখ্য, গত বুধবার (১৯ জানুয়ারি) দুপুর থেকে উপাচার্যের পদত্যাগ না করা পর্যন্ত আমরণ অনশনে নামেন শাবিপ্রবির ২৪ শিক্ষার্থী। এর আগে গত ১৩ জানুয়ারি রাতে বেগম সিরাজুন্নেছা চৌধুরী হলের প্রভোস্ট প্রত্যাহারসহ তিন দফা দাবিতে আন্দোলনে নামেন ওই হলের ছাত্রীরা। পরে দাবি মেনে নেওয়া হবে বলে দেওয়া উপাচার্যের আশ্বাসে হলে ফেরেন তারা।


।সম্পর্কিত সংবাদ

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code