শাবিতে অনশনরত ২০ শিক্ষার্থী হাসপাতালে

প্রকাশিত: ১:৫১ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২২

শাবিতে অনশনরত ২০ শিক্ষার্থী হাসপাতালে

Manual1 Ad Code

শাবিপ্রবি প্রতিনিধি :
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) উপাচার্যের পদত্যাগের দাবিতে অনশনরত শিক্ষার্থীদের ২০ জন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তাদেরকে সিলেটের তিন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে কার্যত অবরুদ্ধ অবস্থায় আছেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

Manual1 Ad Code

 

Manual5 Ad Code

গত বুধবার (১৯ জানুয়ারি) দুপুর দুইটা ৫০ মিনিট থেকে এ পর্যন্ত অনশন করার ২৩ শিক্ষার্থী সবাই অসুস্থ হয়ে পড়েছে। এর মাঝে রোববার (২৩ জানুয়ারি) থেকে গণ অনশনে নতুন করে আরো ৫ শিক্ষার্থী অনশনে বসেছে। এ নিয়ে বর্তমানে মোট ২৮ জন শিক্ষার্থী অনশন করছেন। এই অনশনরত শিক্ষার্থীদের মধ্যে বর্তমানে ২০ শিক্ষার্থী এখন হাসপাতালে ভর্তি রয়েছে।

 

এদিকে, শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার পরে উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা ১৭ জানুয়ারি থেকে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিলে তিনি কার্যত অবরুদ্ধ হয়ে থাকে। এর মাঝে রোববার আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন।


।আরও পড়ুন


অপরদিকে, বিশ্ববিদ্যালয়ের চলমান পরিস্থিতি নিয়ে শিক্ষক সমিতির এক প্রেস বিজ্ঞপ্তিতে চারটি ধাপ উল্লেখ করেন৷ উপাচার্যের পদত্যাগের বিষয়ে বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, উপাচার্যের পদত্যাগের বিষয়টি সরকারের এখতিয়ার ভুক্ত, এক্ষেত্রে অতি দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ করা হয়।

Manual5 Ad Code

 

অন্যদিকে, সন্ধ্যায় উপাচার্যের বাসভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় নিন্দা জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। নিন্দা জানিয়ে তারা বলেন, শিক্ষক সমিতি এই ধরনের কোনো কর্মকাণ্ড একেবারেই সমর্থন করে না এবং আন্দোলনকারী সব ধরনের সহিংসতা কর্মকাণ্ড পরিহার করবে বলে আশা করেন।

 

রোববার শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে মানবপ্রাচীর তৈরি করেছে। মানবপ্রাচীরের সামনে উপাচার্যের বাসভবনের গেইটে সামনে প্রথম থেকে পুলিশ অবস্থান করছে।

Manual2 Ad Code

 

এর আগে শিক্ষার্থী সংবাদ সম্মেলনে করে নাফিজা আনজুম নামের আন্দোলনরত শিক্ষার্থী বলেন, পরিস্থিতি যেভাবে এগুচ্ছে, এতে আমাদের বাধ্য করা হচ্ছে আরো কঠোর কর্মসূচির দিকে যেতে। তারা বলেছিলো ভিসির বাসভবনে কেবল পুলিশ এবং গণমাধ্যমকর্মী ছাড়া কেউ ঢুকতে পারবে না। ভবিষ্যতে তারা ভিসির বাসভবনের জরুরি পরিসেবা বন্ধ করতে বাধ্য হবেন।


।সম্পর্কিত সংবাদ

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code