সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৭ পূর্বাহ্ণ, অক্টোবর ২৭, ২০২১
মৌলভীবাজার প্রতিনিধি : আসন্ন ইউপি নির্বাচনে মৌলভীবাজারের কুলাউড়ায় ১৩টি ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২৬ অক্টোবর) বিকেল ৪টার দিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় মনোননয়ন বোর্ড তাঁদের ফেসবুক পেইজে কুলাউড়ার ১৩টি ইউনিয়নে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী তালিকা প্রকাশ করে।
আরও পড়ুন : ইউপি নির্বাচন: সিলেট বিভাগজুড়ে নৌকার প্রার্থী ঘোষণা
এর আগে সোমবার (২৫ অক্টোবর) বিকেল পাঁচটা থেকে রাত ১১টা পর্যন্ত গণভবনে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হয়।
দলীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় আওয়ামীলীগ তাদের নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থীর তালিকা চুড়ান্ত করে।
১৩টি ইউনিয়নের নৌকার প্রার্থীরা হলেন- বরমচালে আবুল হোসেন খছরু উদ্দিন, ভুকশিমইলে ময়নুল ইসলাম সোহাগ, ভাটেরায় জুবায়ের সিদ্দিকী সেলিম, জয়চন্ডী ইউনিয়নে আব্দুর রব মাহবুব, ব্রাহ্মণবাজারে বর্তমান ইউপি চেয়ারম্যান প্রভাষক মমদুদ হোসেন, কাদিপুরে ছালিক আহমেদ, কুলাউড়া সদরে মোছাদ্দিক আহমদ নোমান, রাউৎগাঁওয়ে আকবর আলী সোহাগ, টিলাগাঁওয়ে মো. আব্দুল মালিক, হাজীপুরে ওয়াদুদ বক্স, শরীফপুরে সাবেক ইউপি চেয়ারম্যান মো. চিনু মিয়া, পৃথিমপাশায় আব্দুল মননাফ, কর্মধায় বর্তমান ইউপি চেয়ারম্যান মো. আতিকুর রহমান আতিক।
উল্লেখ্য, আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে কুলাউড়ার ১৩ ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিল করা যাবে দুই নভেম্বর পর্যন্ত। প্রার্থীতা যাচাই-বাছাই চার নভেম্বর ও প্রত্যাহারের শেষ সময় ১১ নভেম্বর।
Design and developed by ওয়েব হোম বিডি