সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৫ অপরাহ্ণ, জুন ১৭, ২০২১
গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাটে দুই শিশুসহ মাকে গলা কেটে হত্যার ঘটনায় মামলা দায়ের হয়েছে। বুধবার (১৬ জুন) রাতে নিহত নারীর বাবা আয়ুব আলী বাদি হয়ে অজ্ঞাতনামাদের আসামী করে গোয়াইনঘাট থানায় মামলাটি করেন।
বৃহস্পতিবার (১৭ জুন) সকালে মামলার বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ বলেন, অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলাটি করা হয়েছে।
তিনি আরও বলেন, পুলিশ হত্যার রহস্য উদঘাটন করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে পুলিশ বেশ কিছু তথ্য পেয়েছে, সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। পুলিশ ধারণা করছে পারিবারিক বিরোধের জেরেই এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে বলে।
তিনি জানান, এ ঘটনায় বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে প্রধান সন্দেহভাজন নিহত নারীর স্বামী হিফজুর রহমান আহত অবস্থায় পুলিশ হেফাজতে চিকিৎসা চলছে। সুস্থ হলেও তাকেও জিজ্ঞাসাবাদ করা হবে।
। আরও পড়ুন
এদিকে গোয়াইনঘাটে নিহত গৃহবধূসহ তিনজনের ময়না তদন্ত চলছে। বৃহস্পতিবার সকালে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তাদের ময়নাতদন্তের কার্যক্রম শুরু হয়।
প্রসঙ্গত, বুধবার (১৬ জুন) সকালে সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের বিন্নাকান্দি গ্রামে মাসহ দুই সন্তানের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এসময় আশঙ্কাজনক অবস্থায় দিনমজুর হিফজুরকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। তারা হলেন- ফতেহপুরের বিন্নাকান্দি ফুলেরতল গ্রামের হিজবুর রহমানের স্ত্রী আলেমা বেগম (৩৫), ছেলে মিজান (৮) ও মেয়ে তানিশা (৫)। ঘটনাস্থল ঘরের ভেতর বিছানা থেকে মুমূর্ষু অবস্থায় গৃহকর্তা হিজবুর রহমানকে উদ্ধার করা হয়েছে।
ঘটনার দিন দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ, এসপি মো. ফরিদ উদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পরিদর্শন শেষে এসপি মো. ফরিদ উদ্দিন সংবাদকর্মীদের জানান, আমরা ধারণা করছি পারিবারিক দ্বন্দ্ব এবং মামার বাড়ির সঙ্গে ঝামেলার কারণে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। কারণ হিফজুর রহমান দীর্ঘদিন থেকেই মামার বাড়িতে থাকছেন। এটি হয়তো মামার বাড়ির লোকজন ভালোভাবে নেননি। সেজন্য হত্যাকাণ্ডটি ঘটতে পারে। এছাড়া হিফজুর রহমানের পারিবারিক দ্বন্দ্বের কারণেও এটি হতে পারে। আমরা মূলত; এসব বিষয় সামনে রেখেই প্রাথমিক তদন্ত করছি।
Design and developed by ওয়েব হোম বিডি