সিলেট ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৮ পূর্বাহ্ণ, আগস্ট ২, ২০২১
সুরমা মেইল ডেস্ক : রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোড এলাকা থেকে মডেল অভিনেত্রী মৌ আক্তারকে মাদকসহ আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (০১ আগস্ট) দিবাগত রাত ১টা পর্যন্ত তার বাসায় অভিযান পরিচালনা করে পুলিশ। এরপর তাকে আটক করে নিয়ে যাওয়া হয়।
তবে এ বিষয়ে পুলিশের কর্মকর্তারা গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেননি।
।আরও পড়ুন
ডিএমপির গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, এ বিষয়ে সোমবার (২ আগস্ট) বিস্তারিত জানানো হবে।
জানা গেছে, বারিধারার বাসা থেকে মডেল পিয়াসাকে আটকের পরপর গোয়েন্দা পুলিশের অপর একটি দল মৌ’র বাসায় অভিযান শুরু করে। এসময় তিনি বাসায় অবস্থান করছিলেন। তার বাসা থেকেও বিদেশি মদ জব্দ করা হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি