রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধা! তালিকা প্রত্যাহারের ইঙ্গিত : মন্ত্রীর ক্ষমা প্রার্থনা

প্রকাশিত: ১১:৫৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০১৯

রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধা! তালিকা প্রত্যাহারের ইঙ্গিত : মন্ত্রীর ক্ষমা প্রার্থনা

Manual3 Ad Code

সুরমা মেইল ডেস্ক : রাজাকারের তালিকায় বেশ কয়েকজন মুক্তিযোদ্ধার নাম আসায় দুঃখপ্রকাশ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। সকালে রাজধানীর শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি বলেন, যাচাই-বাছাই শেষে তালিকা সংশোধন করা হবে।

 

এদিকে কারা কীভাবে মুক্তিযোদ্ধাদের নাম রাজাকারের তালিকায় অন্তর্ভুক্ত করলেন, তা খতিয়ে দেখা এবং তাদের জবাবদিহিতার আওতায় আনার দাবি জানিয়েছেন মুক্তিযোদ্ধারা। মুক্তিযুদ্ধের ৪৮ বছর পর গত রোববার প্রথমবারের মতো রাজাকারের তালিকা প্রকাশ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। প্রথম দফার তালিকায় প্রকাশ করা হয়েছে ১০ হাজার ৭৮৯ জন রাজাকারের নাম। কিন্তু শুরুতেই প্রশ্নের মুখে পরেছে সরকারের এ উদ্যোগ।

 

বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদের বরিশালের নেত্রী মনীষা চক্রবর্তী ফেসবুকে স্ট্যাটাসে উল্লেখ করেন, ‘তার বাবা অ্যাডভোকেট তপন কুমার চক্রবর্তীর গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা। ভাতাও পান সরকারের। অথচ, তাঁর  নামও রয়েছে এ তালিকায়।’

 

অ্যাডভোকেট তপন কুমার চক্রবর্তী বলেন, ‘এই বিজয় দিবসে রাজাকারের তালিকায় তার মত মুক্তিযোদ্ধাদের নাম আসাটা সত্যিই অপমানজনক।’

 

Manual4 Ad Code

আরও পড়ুন

১০৭৮৯ রাজাকারের তালিকা প্রকাশ, মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা ২৬ মার্চ

রাজাকারের তালিকায় সিলেটের ২১ জন

রাজাকারের তালিকায় গোলাম আরিফ টিপুর নাম, হতবাক!

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচরের নাম ‘রাজাকার’ তালিকার ১ নম্বরে! হতবাক স্ত্রী

 

এ নিয়ে বরিশালের বিভাগীয় শহরে ক্ষোভ জানিয়ে মিছিল করেছে স্থানীয় মুক্তিযোদ্ধা ও সচেতন নাগরিক সমাজ।

 

এদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট গোলাম আরিফ টিপু বলেছেন, রাজাকারদের তালিকায় নিজের নাম দেখে  তিনি নিজেও বিস্মিত এবং  লজ্জিত।

 

অপরদিকে সদ্য প্রকাশ করা রাজাকারদের তালিকা নিয়ে বিতর্কের মুখে এই ঘটনার দায় নিজের কাঁধে নিয়ে ক্ষমা প্রার্থনা করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

 

তিনি বলেন, ‘এই ঘটনার পুরো দায় আমি নিজের কাঁধে নিচ্ছি এবং এর জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি। বেশ কয়েকটি অভিযোগ ইতোমধ্যে আমাদের হাতে এসেছে। অভিযোগের পরিমাণ বেশি হলে তালিকা প্রত্যাহার করা হবে। এরপর তদন্ত করে আবার যখন নতুন করে তালিকা ছাপাবো, অবশ্যই দুঃখ প্রকাশ করে ছাপাবো।’

 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে রাজাকারদের যেই তালিকা পেয়েছি, সেটাই প্রকাশ করেছি। এটা আমরা তৈরি করি নি। জাতি এই তালিকা চেয়েছে, আমরা শুধু প্রকাশ করেছি মাত্র।’

 

Manual2 Ad Code

রাজাকারের তালিকা প্রত্যাহারের ইঙ্গিত দিলেন মুক্তিযুদ্ধমন্ত্রী

ওদিকে রাজাকারের নামের তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসায় দুঃখ প্রকাশ করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘যে ভুল হয়েছে, তার দায় অস্বীকারের সুযোগ নেই। ত্রুটি-বিচ্যুতি বেশি হলে তালিকা প্রত্যাহার করা হবে।’

 

মঙ্গলবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে ‘মুক্তিযুদ্ধ এবং আমি’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

 

মোজাম্মেল হক বলেন, ‘১৯৭১ সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তুতকৃত রাজাকারদের তালিকা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে হুবহু প্রকাশ করা হয়েছে। এ তালিকা আগেই তৈরি করে রেখে গেছে। সেখানে কোনো ইল মোটিভ থাকতে পারে, উদ্দেশ্যমূলক হতে পারে। যেভাবে আছে, সেভাবে তুলে ধরা হয়েছে। আমরা এটা এডিট করি নাই, দাড়ি-কমা, সেমিকোলন চেঞ্জ করি নাই।’

 

রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম আসায় ক্ষমা চাইবেন কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘দুঃখ প্রকাশ করার অর্থ যদি আপনি না বোঝেন। আমি কি এটা করেছি? আপনি যদি চ্যালেঞ্জ করেন, এসে দেখে যান।’

 

‘আমরা অত্যন্ত বিনয়ের সঙ্গে বলছি, এই তালিকা আমরা তৈরি করি নাই। জাতির দাবি ছিল, তাই প্রকাশ করেছি। আমি স্বতঃপ্রণোদিত হয়ে তৈরি করি নাই। দুঃখ প্রকাশ করা ক্ষমা চাওয়ার মধ্যে তো কোনো পার্থক্য নাই। নিঃসন্দেহে এটা ক্ষমার চোখে দেখবেন।’

 

তিনি বলেন, ‘দুঃখ প্রকাশ করার অর্থ কী? আমি এই কাজ না করেও দায়-দায়িত্ব গ্রহণ করলাম। এর পরেও যদি পছন্দ না হলে আদালতে যেতে পারেন। আমার নাম (রাজাকারের তালিকায়) এলে যেভাবে কষ্ট পেতাম, ঠিক ওইভাবে ওনারা কষ্ট পেয়েছেন। সে জন্য আমি ব্যথিত, আমিও কষ্ট পেয়েছি।’

 

রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম আসায় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন মুক্তিযুদ্ধমন্ত্রী।

 

তিনি বলেন, ‘আমি তিনবার বলেছি, সেটা, আমরা তদন্ত করে ব্যবস্থা নেব। আবারও বলছি, তদন্ত করে ব্যবস্থা নেব। কারণ, কাউকে অন্যায়ভাবে দোষের জায়গায় নেয়াটা কারো জন্যই শোভনীয় নয়। তাদের সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয়ও নেই, শত্রুতাও নেই, ইচ্ছাকৃতভাবেও করি নাই। আমরা যে তালিকা পেয়েছি, সেটা প্রকাশ করেছি। আমি চ্যালেঞ্জ করে বলছি, আপনাদের কারো সংশয় থাকলে অরিজিনাল ডকুমেন্ট দেখেন তাদের নাম আছে কিনা।’

Manual4 Ad Code

 

তবে কারা একাত্তর সালে (রাজাকারের তালিকা) তৈরি করেছে, এটা খুঁজে বের করতে পারলে অবশ্যই ব্যবস্থা নেব বলেও আশ্বাস দেন মন্ত্রী।

Manual7 Ad Code

 

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ‘অভিযোগ পাওয়ার সংখ্যা যদি ১০০ হয়, তাহলে প্রত্যাহারের প্রশ্ন আসবে। যদি ব্যাপকভাবে পাওয়া যায়, তাহলে প্রত্যাহার করে নেব। তারপর যাচাই করে আবার দেব। আমাদের দেখতে হবে অভিযোগের মাত্রা কেমন? আমরা পুনরায় ছাপালে দুঃখ প্রকাশ করে ছাপাব যে আগে ভুল হয়েছিল।’

 

গত রোববার দুপুরে প্রথম ধাপে ১০ হাজার ৭৮৯ জন রাজাকারের তালিকা প্রকাশ করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। তালিকা প্রকাশের পর রাজশাহী, বরিশাল, বগুড়া ও বরগুনাসহ বিভিন্ন স্থান থেকে অভিযোগ আসে যে রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, হিন্দু মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের সংগঠক ও সহযোগীদের নাম উঠেছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code