শীতলক্ষ্যায় লঞ্চডুবি: নারী-শিশুসহ ৪ জনের লাশ উদ্ধার

প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২২

শীতলক্ষ্যায় লঞ্চডুবি: নারী-শিশুসহ ৪ জনের লাশ উদ্ধার

Manual5 Ad Code

সুরমা মেইল ডেস্ক :
শীতলক্ষ্যা নদীতে জাহাজের ধাক্কায় ‘এমএম আশরাফ উদ্দিন’ নামে লঞ্চডুবির ঘটনায় নারী-শিশুসহ পাঁচজনের মরদেহ উদ্ধার হয়েছে।

 

রোববার (২০ মার্চ) দুপুর ২টার দিকে নারায়ণগঞ্জের চর সৈয়দপুরের আলামিন নগরের ব্রিজের কাছে লঞ্চডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

Manual3 Ad Code



বন্দর থাকার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, তিনটি লাশের মধ্যে একজন পুরুষ, একজন নারী ও একজন শিশু।

 

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরফিন জানান, এখন পর্যন্ত পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনো উদ্ধারকাজ চলছে। উদ্ধারকাজ শেষে হতাহতের সংখ্যা বলা যাবে।

 

Manual5 Ad Code

তিনি আরো জানান, নিহতের মধ্যে একজন পুরুষ, তিন নারী ও এক শিশু রয়েছে। এ ঘটনা তদন্তে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এখন পর্যন্ত তাদের নাম-পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

 

লঞ্চডুবির পর ১৫-২০ জনের মতো সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও এখনো অর্ধশত যাত্রী নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

 

Manual3 Ad Code

ঘটনার প্রত্যক্ষদর্শী ও ডুবে যাওয়া লঞ্চের যাত্রী মোহাম্মদ জনি জানান, একটি কার্গোবাহী জাহাজ পেছন থেকে ধাক্কা দিলে মুহূর্তেই যাত্রী বোঝাই লঞ্চটি ডুবে যায়। পরে আমরা অনেককেই সাঁতরে তীরে উঠতে দেখেছি তবে অনেকে নিখোঁজ রয়েছেন। লঞ্চে ৭০ জনের মত যাত্রী ছিল, উপরে যারা ছিলেন তারা সাঁতরে উঠতে পেরেছেন। তবে ভেতরের একজনও বের হতে পারার কথা না।

 

Manual4 Ad Code

নারায়ণগঞ্জ নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, লঞ্চটি নারায়ণগঞ্জ কেন্দ্রীয় টার্মিনাল ঘাট থেকে মুন্সীগঞ্জের দিকে যাচ্ছিল। রূপসী ৯ নামে একটি জাহাজের ধাক্কায় আশরাফ উদ্দিন নামে ওই লঞ্চটি ডুবে যায়।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code